বর্তমানে ভারতীয় সংবাদমাধ্যমের অন্যতম আলোচিত বিষয় হল প্রিয়াঙ্কা চোপড়া। তবে তাকে ঘিরে যে আলোচনা এটা শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নয়। তাকে ঘিরে এই আলোচনার বিষয় বস্তু বলিপাড়া থেকে হলিপাড়ায়ও চলে গেছে।
বিভিন্ন সূত্র হতে জানা গেছে, নিজের থেকে ১০ বছরের ছোট মার্কিন সংগীতশিল্পী নিক জোনাসের প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন প্রিয়াঙ্কা। সম্প্রতি নিক জোনাসকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ে এসেছেন এই বলিউড তারকা।
গত ২২ জুন, শুক্রবার জোনাসকে নিয়ে ডিনারে যান তিনি। এ সময় সকলের নজরে পড়ে এই তারকার পোশাক। প্রিয়াঙ্কা যে বলিউডের মোস্ট স্টাইলিশ অভিনেত্রীদের একজন সেটা সকলেরই জানা কথা।
জোনাসের সঙ্গে ডিনার ডেটে প্রিয়াঙ্কাকে পরতে দেখা যায় সাদা-কালো টপস আর স্কার্ট। টপস আর স্কার্টে বেশ আকর্ষণীয় দেখাচ্ছিল তাকে। কিন্তু তার টপস, স্কার্ট, ব্যাগ আর জুতার দাম জানলে যে কারও মাথা ঘুরে যেতে পারে।
ভারতীয় এক সংবাদ মাধ্যম হতে জানা গিয়েছে, নিককে নিয়ে মুম্বাইয়ের ডিনার ডেটে এএলসি ব্র্যান্ডের টপ আর স্কার্ট পরেছিলেন প্রিয়াঙ্কা। টপটির দাম ১৬,৩৬৮ রুপি যা বাংলাদেশী টাকায় ২০ হাজার ২০০ টাকা, আর স্কার্টটির দাম ছিল ২৮,৯৫৮ রুপি যেটি বাংলাদেশী টাকায় ৩৫ হাজার ৭০০ টাকা। এছাড়াও তার হাতে ছিল ভেনেটি ব্যাগ যেটি দাম ৭,৮০,৪৪৬ রুপি যা বাংলাদেশী টাকায় ৯ লাখ ৬৩ হাজার টাকা। সেই সাথে সাদা রঙ্গের স্যান্ডেলও ছিল প্রিয়াঙ্কার পায়ে যার দাম ৫৭,৩৪৫ রুপি এবং সেটি বাংলাদেশী টাকায় ৭০ হাজার ৭৬৫ টাকা।
সব মিলিয়ে নিকের সঙ্গে ডিনারে যেতে সাজগোজের পেছনেই প্রিয়াঙ্কার খরচ করতে হলো ১০ লাখ ৯০ হাজার টাকার মতো।
এ সময় ডিনারে নিক ও প্রিয়াঙ্কার সাথে উপস্থিত ছিল প্রিয়াঙ্কা মা মধু চোপড়া। এছাড়াও আরো ছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ও প্রিয়াঙ্কার চাচাতো বোন পরিনীতি চোপড়া। ধারণা করা হচ্ছে নিকের সাথে দেখা করতেই তারা ডিনারে উপস্থিত ছিলেন। এদিকে সোশ্যাল মিডিয়াতে প্রিয়াঙ্কা ও নিকের নতুন নাম দেওয়া হয়েছে, যেটি কিনা ‘প্রিনিক’।








