চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ নারী পেলেন অনন্যা পুরস্কার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৮ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

বৈষম্য, নির্যাতন ও নানা বাধাবিঘ্নের বিরুদ্ধে নারীর মানবিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকার আদায়ের লড়াইয়ে নিজেদের সক্ষমতা ও অগ্রগতিকে তুলে ধরেছেন, এমন ১০ নারীকে তাদের কাজের স্বীকৃতিস্বরূপ ‘অনন্যা শীর্ষ দশ-২০১৫’ পুরস্কার প্রদান করা হয়েছে।

আজ শনিবার রাজধানীর ফার্মগেট খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে পাক্ষিক অনন্যা এ পুরস্কার প্রদান করে।

পাক্ষিক অনন্যা পুরস্কারপ্রাপ্ত নারীরা হলেন- লুভা নাহিদ চৌধুরী (সাংগঠনিক দক্ষতা), সনিয়া কবির বশির (প্রযুক্তি), ওয়াসফিয়া নাজনীন (পর্বতারোহন), মালিয়া এম কাদির (উদ্যোক্তা), অণিমা মুক্তি গোমেজ (সঙ্গীত), সুপ্রীতি ধর (সাংবাদিকতা), মাবিয়া আক্তার ও মাহফুজা খানম (খেলাধুলা), অপর্ণা ঘোষ (চলচ্চিত্র), দৃষ্টি প্রতিবন্ধী উম্মে তানজিলা চৌধুরী মুনিয়া (শিক্ষা) এবং সাদিয়া আক্তার স্বর্ণা (বাল্যবিবাহ প্রতিরোধ ও সমাজকর্ম)।

Banglabid

অনুষ্ঠানে পুরস্কৃত এ শীর্ষদশ নারীর হাতে ক্রেস্ট, উত্তরীয় ও সম্মাননা সনদপত্র তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, নারী নেত্রী অধ্যাপক মাহফুজা খানম ও খুশী কবির। অনুষ্ঠান পরিচালনা করেন অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন।

পুরস্কার প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সাদিয়া আক্তার স্বর্ণা বলেন, পড়াশোনা করে বড় মানুষ হওয়ার জন্য তাকে একাধিকবার বাল্যবিবাহ প্রতিরোধ করতে হয়েছে। তার লড়াইয়ের স্বীকৃতি তিনি পেয়েছেন। এখন তিনি গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারী কলেজে প্রাণীবিদ্যা বিভাগে পড়াশুনা করছেন।

তিনি তার লড়াইয়ের জন্য নরওয়ের শিশু ও নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে নরওয়ের প্রধানমন্ত্রী ইর্না সোলবার্গ থেকে পুরস্কার ও সম্মাননা গ্রহণ করেছেন। নরওয়ের প্রধানমন্ত্রী তাকে বাংলাদেশের মালালা ইউসুফজাই বলে আখ্যা দিয়েছেন বলেও উল্লেখ করেন।

Reneta

এভাবে অন্যান্য নারীরাও পুরস্কার প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বিরূপ পরিবেশে তাদের লড়াই ও সংগ্রামের কথা তুলে ধরেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফাঁসি কার্যকরের নির্বাহী আদেশ কারাগারে

পরবর্তী

আত্মসমর্পণ না করলে একই পরিণতি: স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

আত্মসমর্পণ না করলে একই পরিণতি: স্বরাষ্ট্রমন্ত্রী

তোমাদের জয়ে হাসছে বাংলাদেশ

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT