চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ দিনের মধ্যে বহুতল ভবনগুলোর কাগজপত্র জমা দেয়ার নির্দেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪১ পূর্বাহ্ন ২৯, মার্চ ২০১৯
- লিড নিউজ, বাংলাদেশ
A A

বনানী এফ আর টাওয়ারের আশেপাশে যে বিল্ডিংগুলো আছে, আগামী ১০ দিনের মধ্যে সেই সব বহুতল ভবনের ফায়ার এবং বিল্ডিং সেফটির কাগজপত্র জমা দেয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

শুক্রবার সকালে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।

এসময় মেয়র বলেন: এরই মধ্যে ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রাজউকের সঙ্গে একসাথে কাজ করতে চাই।

এর আগে গতকাল পরিদর্শনে এসে বলেছিলেন: আপনারা দেখেছেন রানা প্লাজার দুর্ঘটনার পরে ঝুঁকিপূর্ণ ফ্যাক্টরি কিন্তু বন্ধ করে দেয়া হয়েছে। আমি আগামী কয়েকদিনের মধ্যে পত্রিকায় দেবো, বিল্ডিং মালিকদের নকশা দাখিল করতে হবে। যারা দাখিল করতে ব্যর্থ হবে, আমি নগরের মেয়র হিসেবে জিরো টলারেন্স নেবো।

তিনি আরও বলেন: বিল্ডিং তৈরি করে নীচে দেখা যাচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা, এই জায়গাও বাণিজ্যিকভাবে ব্যবহৃত হচ্ছে। আমি অনুরোধ করবো নিজ নিজ দায়িত্বে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করবেন। প্রত্যেকটা বিল্ডিংয়ে ফায়ার সেফটি কোড অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এটা অতিসত্বর করতে হবে, কারণ আমরা আর কতো শিক্ষা নিবো? আমরা আর শিক্ষা নিতে চাই না। আমরা এখন বাস্তবায়ন করতে চাই।

এর আগে বনানীতে আগুনে পুড়ে যাওয়া এফ আর টাওয়ারের ভেতরে আহত বা মৃত আরও কেউ আছে কিনা জানতে সকাল থেকে তল্লাশি শুরু করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

Reneta

শুক্রবার সকাল থেকে ফায়ার সার্ভিসের একটি টিম তল্লাশি কাজ করছে। তারা পুড়ে যাওয়া এফ আর টাওয়ারের প্রতি তলায় তল্লাশি চালিয়ে দেখবে কেউ এখনও আটকে আছে কিনা, বা আর কোন মৃত দেহ পাওয়া যায় কিনা।

এই ভবনের তিনটি লিফট আছে, বন্ধ থাকলে ভেঙে দেখা হবে ভেতরে কেউ আছে কিনা। এরপরই নিহতের সংখ্যা জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে বনানীর ১৭ নম্বর রোডের ওই ভবনটির ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এ আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে।

এ ঘটনায় এখনও পর্যন্ত আগুনে ২৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে কর্তৃপক্ষ।

আগুনের ঘটনায় বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন কমপক্ষে ৭০ জন। উদ্ধার কার্যক্রম এখনও চলছে। ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৬ সদস্যের এবং দূর্যোগ মন্ত্রণালয় ৯ সদস্যের কমিটি গঠন করেছে।

এ ঘটনায় বনানীতে ঘটনাস্থলের আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ছবি: সাকিব উল ইসলাম

Jui  Banner Campaign
ট্যাগ: অগ্নিকাণ্ডএফ আর টাওয়ারবনানীমেয়র আতিকুল ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT