চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ দিনের ব্যবধানে যমুনার পানি বৃদ্ধি: নিম্নাঞ্চল প্লাবিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১১ পূর্বাহ্ণ ১৩, জুলাই ২০২০
- সেমি লিড, জনপদ, জামালপুর, সিরাজগঞ্জ
A A

১০ দিনের ব্যবধানে পুনরায় যমুনায় পানি বৃদ্ধি পাওয়ায় দ্বিতীয়বারের মতো বন্যা কবলিত হয়ে পড়ছে সিরাজগঞ্জ জামালপুরের নিম্নাঞ্চল । নদী তীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চলের প্রায় ৩০ টি ইউনিয়নের মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছে। তলিয়ে গেছে সাড়ে তিন হাজার ফসলি জমি।

সিরাজগঞ্জ জেলায় উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও ভারী বর্ষণের কারণে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

বন্যায় কাজিপুর উপজেলার মানুষের বেশী দুর্ভোগ পোহাতে হচ্ছে। বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগও রয়েছে।

সোমবার সকালে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় যমুনার পানি সিরাজগঞ্জ পয়েন্টে ২০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ০৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

কাজিপুর পয়েন্টে ৩১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিনি আরও বলেন, আগামী ৭২ ঘণ্টা যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

এদিকে, জামালপুরের যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপৎসীমার ৫১ সেন্টি মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ, বকশিগঞ্জ,সরিষাবাড়ী, উপজেলার ৩ টি পৌরসভার ২৩ টি ইউনিয়নের ১১৯ টি গ্রামের ১ লাখ ১৪ হাজার ৭৩৩ জন লোক নতুন করে পানি বন্দি হয়ে পড়েছে।

এখন পর্যন্ত বন্যায় ২৮ হাজার ৬১২টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ৪৬১ টি আশ্রয় কেন্দ্রের মধ্যে ১৪ টি আশ্রয় কেন্দ্রে ২৪১ টি পরিবারের ১ হাজার ২১২ জন আশ্রয় নিয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জানিয়েছেন, বন্যা দুর্গতদের জন্য ভিজিএফ এর ৩ লাখ ৪০ হাজার ৮৫৭টি পরিবারের জন্য ৩ হাজার ৪শ ৮ মেট্রিক টন চাল বরাদ্দ ও ৬৮৪ মেট্টিকটন জিআর চাল দেওয়া হয়েছে।

সেই সাথে নগদ ১৮ লাখ ৫০ হাজার টাকা বিতরন করা হয়েছে। ৪ হাজার প্যাকেট শুকনো খাবার ও ২ লাখ টাকার শিশু খাদ্য এবং ২ লাখ টাকার গো খাদ্য বিতরণ করা হয়েছে।

ট্যাগ: জামালপুরবন্যাযমুনার পানিসিরাজগঞ্জ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দিলদার চলে যাওয়ার ১৭ বছর

পরবর্তী

করোনাভাইরাস: সিএমপি’র উপ-পুলিশ কমিশনারের মৃত্যু

পরবর্তী

করোনাভাইরাস: সিএমপি'র উপ-পুলিশ কমিশনারের মৃত্যু

খুলে দেয়া হলো জনপ্রিয় বিনোদন কেন্দ্র 'ওয়াল্ট ডিজনি'

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT