‘টোয়াইলাইট’ তারকা রবার্ট প্যাটিনসন এবং ‘ব্যাটম্যান’ খ্যাত নির্মাতা ক্রিস্টোফার নোলান দশ দিনের জন্য মুম্বাই এসেছেন।
ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, ‘টেনেট’ ছবির শুটিং এর জন্য এসেছেন তারা। এই ছবিতে বলিউড অভিনেত্রী ডিম্পল কাপাডিয়াও অভিনয় করছেন।
মুম্বাই মিরর জানায়, শুক্রবার সকালে মুম্বাই এয়ারপোর্টে ‘টেনেট’ ছবির কলাকুশলীদের নিয়ে মুম্বাই পৌঁছেছেন ক্রিস্টোফার নোলান। ছবির গুরুত্বপূর্ণ বেশ কিছু দৃশ্য মুম্বাইয়ে ধারণ করা হবে। তার মাঝে কিছু অ্যাকশন দৃশ্য এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার দৃশ্য থাকবে। এই মাসের শেষের দিকে তারা আবার ফিরে যাবেন।
আগস্টের শুরুতে আমেরিকায় সিনেমা হলের পর্দায় ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের সর্বশেষ সিক্যুয়েল ‘হবস অ্যান্ড শ’ শুরুর আগে ‘টেনেট’ ছবির এক মিনিটের টিজার দেখানো হয়েছে।
অ্যাকশন থ্রিলারের পাশাপাশি ‘টেনেট’ ছবিতে থাকছে সাইন্স ফিকশনের টুইস্টও। ছবি নির্মাণের সম্ভাব্য খরচ ২২৫ মিলিয়ন ডলার। ২০২০ সালের জুলাইয়ে মুক্তি পাবে ‘টেনেট।’









