চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ জনের ভেনেজুয়েলাকে সহজেই হারাল আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৫ পূর্বাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

ম্যাচের আধা ঘণ্টাতেই ১০ জনের দলে পরিণত হওয়া ভেনেজুয়েলাকে সহজে হারিয়ে বিশ্বকাপ বাছই টেবিলে তিন পয়েন্ট যোগ করেছে আর্জেন্টিনা। কোপা আমেরিকার শিরোপা জয়ের পর প্রথমবার মাঠে নেমেছিলেন লিওনেল মেসিরা।

লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির মুখে হাসি ফোটানো গোল তিনটি লৌতারো মার্টিনেজ, জোয়াকুইন কোরেয়া ও অ্যাঞ্জেল কোরেয়ার।

এই জয়ে বাছাইয়ে ৭ ম্যাচে ১৫ পয়েন্ট হল আর্জেন্টিনার, অবস্থান টেবিলের দুইয়ে। শীর্ষে ব্রাজিল সমান ম্যাচে ২১ পয়েন্টে। তিনে ইকুয়েডরের পয়েন্ট ১২, ৯ পয়েন্ট নিয়ে চারে উরুগুয়ে ও পাঁচে কলম্বিয়ার পয়েন্টও সমান ৯।

ম্যাচজুড়ে দাপুটে খেলে ৭০ শতাংশ বল পজিশন রাখা আর্জেন্টিনা ১৩ মিনিটে প্রথম সুযোগটি আনে, মেসির পা ঘুরে আসা বল দে পলের থেকে ছুটে ক্রসবার দুর্ভাগ্যে কাটা পড়ে। দুই মিনিট পর ডি মারিয়ার শট প্রতিপক্ষ গোলরক্ষকে আটকে যায়।

ম্যাচের ৩২ মিনিটে মেসিকে বাজেভাবে ফাউল করে সরাসরি লালকার্ডে মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের লুইস মার্টিনেজকে।

প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লিড নিয়ে ফেলে অতিথিরা। জিওভানি লো সেলসোর বাড়িয়ে দেয়া বলে ভেনেজুয়েলার জাল খুঁজে নেন লৌতারো মার্টিনেজ।

Reneta

মধ্যবিরতির পর ফিরেও প্রতিপক্ষ গোলমুখে চাপ ধরে রাখেন মেসিরা। ৬৪ মিনিটে বদলি হিসেবে জোয়াকুইন কোরেয়া ও অ্যাঞ্জেল কোরেয়াকে মাঠে পাঠান কোচ স্কালোনি। চার মিনিটের ব্যবধানে দুজনেই গোল আনেন পরে।

প্রথমে জোয়াকুইন কোরেয়া, ৭১ মিনিটে লৌতারোর বাড়িয়ে দেয়া বলে ব্যবধান দ্বিগুণ করেন। পরে অ্যাঞ্জেল কোরেয়া, ৭৪ মিনিটে লৌতারোর প্রচেষ্টা স্বাগতিক গোলরক্ষকের গ্লাভসে ঠেকে ফিরলে ফিরতি শটে তৃতীয় গোলটি আনেন তিনি।

নির্ধারিত সময়ের খেলা গোল হজম না করেই পার করে আর্জেন্টিনা। তবে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে একটি গোল হজম করতে হয় তাদের। ইয়েফেরসন সটেলডো এক গোল ফিরিয়ে দেন পেনাল্টি থেকে। অতিথি বক্সে তিনিই ফাউলের শিকার হয়েছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাকাতার বিশ্বকাপ-2022বিশ্বকাপ বাছাইভেনেজুয়েলামেসিলাতিন আমেরিকালিড স্পোর্টসস্কালোনি
শেয়ারTweetPin

সর্বশেষ

গায়ানা উপকূলে ফেরি ডুবি: নিহত ২৭, নিখোঁজ ৮৩

জুলাই ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জুলাই ২১, ২০২৬

‘বরবাদ’ টিমের নতুন সিনেমার নাম কি ‘নিঃস্ব’?

জুলাই ২১, ২০২৬

ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে নিহত ৯, আটকা অন্তত ১৫

জুলাই ২১, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পরিবারের তিন নারীর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT