চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ ই-কমার্স কোম্পানির তথ্য তদন্ত করছে সিআইডি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৪ অপরাহ্ণ ১৪, মার্চ ২০১৯
- সেমি লিড, অপরাধ, অর্থনীতি, তথ্যপ্রযুক্তি
A A

সামাজিক মাধ্যম ফেসবুকে বিজ্ঞাপনের নামে মোটা অঙ্কের অর্থ বিদেশে পাচার হওয়ার অভিযোগে ১০টি ই-কমার্স সাইটের তথ্য নিয়ে তদন্ত করতে মাঠে নেমেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি’র অর্গানাইজড ক্রাইমের মানি লন্ডারিং ইউনিট।

সিআইডি বলছে, ই-কমার্স সাইটগুলোর বেশকিছু কাগজপত্র ও তথ্য আমরা হাতে পেয়েছি, আমরা তদন্তে এসব ব্যবহার করব।অন্যদিকে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর দাবি, ফেসবুকে বিজ্ঞাপনের অর্থ তাদের বিদেশি পার্টনাররা পরিশোধ করে।

সিআইডি’র নজরদারিতে আসা দশটি ই-কমার্স প্রতিষ্ঠানগুলো হলো- রকমারি ডটকম , আজকের ডিল, দারাজ ডটকম, ফুডপান্ডা, খাশফুড, অথবা ডটকম, বিক্রয় ডটকম, চালডাল ডটকম, পিকাবো, ও সেবা ডট এক্সওয়াইজেড।

বৃহস্পতিবার ই-কমার্স সাইটগুলোর কাগজপত্র ও তথ্য সিআইডির মালিবাগের কার্যালয়ে এসে দিয়ে যায় প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্টরা।

বিষয়টি নিয়ে জানতে চাইলে সিআইডি’র অর্গানাইজড ক্রাইম বিভাগের বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন: বেশিরভাগ প্রতিষ্ঠানই ফেসবুকের বিজ্ঞাপন বিষয়ে তথ্যগুলো দিয়ে গিয়েছে, তথ্যগুলো নিয়ে আমরা কাজ করছি। পুরো বিষয়টিই তদন্তাধীন আছে, আমরা বিষয়গুলো নিয়ে তদন্ত শেষ করলে পুরো ব্যাপারটি গণমাধ্যমকে জানাতে পারব।

তিনি আরও বলেন, ই-কমার্স সাইটগুলোর মানি লন্ডারিংয়ের তথ্য আমরা জানার পর ফেব্রুয়ারির ২৭ তারিখে তাদের প্রতিনিধিদের আমরা তলব করি এবং তাদের কাছ থেকে কিছু ডকুমেন্টস (কাগজপত্র) ও তথ্য চাই। যা কিনা তারা আজকে সাবমিট (প্রদান) করেছে।

Reneta

দেশের ই-কমার্স খাতের ছোট প্রতিষ্ঠানগুলো প্রতি মাসে অন্তত ১ হাজার এবং বড় প্রতিষ্ঠানগুলো ৮ থেকে ১০ হাজার ডলার বিজ্ঞাপনবাবদ ফেসবুককে পরিশোধ করে এমন তথ্য জানতে পারে সিআইডি।

বিজ্ঞাপনের অর্থ পরিশোধ করার জন্য কেন্দ্রীয় ব্যাংকের একটি বিধান রয়েছে। সেই বিধান অনুযায়ী ডুয়েল কারেন্সির ক্রেডিট কার্ড থেকে সার্কভুক্ত দেশে সর্বোচ্চ ৫ হাজার ডলার আর সার্কের বাইরে সর্বোচ্চ ৭ হাজার ডলার খরচ করা যায়।

তাই কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম ভাঙার কারণে ২৭ ফেব্রুয়ারি তাদের প্রথম দফা ডেকেছিল সিআইডি। প্রত্যেককে পর্যায়ক্রমে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের ব্যাখ্যা শোনা হয়।

ওইদিনের জিজ্ঞাসাবাদের বিষয়ে সিআইডির একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, প্রথমবারের জিজ্ঞাসাবাদে তারা সবাই দাবি করেন- ফেসবুকে বিজ্ঞাপনের অর্থ তাদের বিদেশি পার্টনাররা পরিশোধ করেন।

মোল্যা নজরুল বলেন, আমাদের হাতে আসা এসব কাগজপত্র যাচাই-বাছাই করব। কোনো ভুল ভ্রান্তি হলে তাদের আবারও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে। পুরো বিষয়টি তদন্ত শেষেই সব কিছু জানানো হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সিআইডি
শেয়ারTweetPin

সর্বশেষ

স্লিপে ক্যাচ মিসের কারণে আক্ষেপ সালাউদ্দিনের

মে ৯, ২০২৬

আরও ৫০-৬০ রান করলে ভালো অবস্থানে থাকতাম: সালাউদ্দিন

মে ৯, ২০২৬

রিয়ালের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে যা বললেন বার্সা কোচ

মে ৯, ২০২৬

‘সবার কাছে শুধু আমার মেয়ের জন্য দোয়া চাই’

মে ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মা দিবসে ফুডপ্যান্ডার বিশেষ ছাড়

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT