সালমান খান এবার ১০০ কোটির ঘরে। প্রথম দিনে ৪০ কোটি ৩৫ লাখ, দ্বিতীয় দিনে ৩১ কোটি ৫ লাখ এবং তৃতীয় দিনে ৩০ কোটি ৭ লাখ রুপি আয় করে নিয়েছে সালমান ও সোনম কাপুর অভিনীত সিনেমা ‘প্রেম রতন ধান পায়ো’।
এর ফলে তিন দিনে ১০০ কোটির ক্লাবে ঢুকে গেছে। শুধু ভারতেই এর আয়ের পরিমাণ এখন ১০১ কোটি ৪৭ লাখ রুপি। রেকর্ড সৃষ্টি করা সুরজ বারজাত্যে পরিচালিত ‘প্রেম রতন ধান পায়ো’ ভারতের বাইরে বিভিন্ন দেশে রমরমা ব্যবসা করে চলছে। এর মধ্যে উত্তর আমেরিকায় (যুক্তরাষ্ট্র ও কানাডা) যুক্তরাজ্যে, সংযুক্ত আরব আমিরাতে, অস্ট্রেলিয়ায় মুক্তি পেয়েছে ছবিটি।
এর আগে তিন দিনে ১০০ কোটি রুপির ক্লাবে ঢুকতে পেরেছিলো তিনটি ছবি। এগুলো সালমানের ‘বাজরঙ্গি ভাইজান’, আমির খানের ‘ধুম থ্রি’, শাহরুখ খানের ‘হ্যাপি নিউ ইয়ার’। কম সময়ে আবারো ‘সাল্লু ভাই’ স্বাদ নিলো সেই অর্জনের।
দীর্ঘ ১৬ বছর পর সুরজের পরিচালনায় প্রেম চরিত্রে অভিনয় করলেন সালমান। সঙ্গে জুটি হয়েছেন বলিউড ফ্যাশন আইকন সোনম কাপুর। ছবিতে অারো অভিনয় করেছেন নীল নিতিন মুকেশ, সারা ভাস্কর, অনুপম খের, আরমান কোহলি প্রমুখ। হিমেশ রেশামিয়ার সঙ্গীত পরিচালনায় ছবিটি মুক্তি পেয়েছিলো গত ১৩ নভেম্বর।







