চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০০০ টাকার নোটে আরও সুরক্ষা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৬ অপরাহ্ণ ২০, জুলাই ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A
১০০০ টাকার নোটের জাল ঠেকাতে নতুন উদ্যোগ নেয়া হয়েছে। এ জন্য রঙ পরিবর্তনশীল হলোগ্রাফিযুক্ত ১০০০ টাকার নোট প্রচলন করেছে কেন্দ্রীয় ব্যাংক।
সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়(মতিঝিল অফিস) থেকে নতুন নোটটি ইস্যু করা হয়েছে। পরবর্তী সময়ে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকে এটি ইস্যু করা হবে।
বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, সর্বোচ্চ মূল্যমানের ব্যাংক নোট বিবেচনায় ১০০০ টাকা মূল্যমান নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য আরো সুদৃঢ় করা এবং নোট জালকরণ প্রতিরোধ করতে রং পরিবর্তনশীল হলোগ্রাফিক নিরাপত্তা সুতা সংযোজনপূর্বক বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত বিদ্যমান ডিজাইনে গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত নতুন নোট মুদ্রণ করা হয়েছে। এটি ১৬০ মিলিমিটার (দৈর্ঘ্য) ও ৭০ মিলিমিটার (প্রস্থ) পরিমাপের নোট। নোটটি ২০ জুলাই বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হয়েছে। পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে এটি ইস্যু করা হবে।
নতুন নিরাপত্তা সুতাটি ইতিপূর্বে প্রচলনে থাকা নোটের নিরাপত্তা সুতা অপেক্ষা উন্নততর, যা নোট জাল প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। নতুন এ নোটটিতে বিদ্যমান ১০০০ টাকা মূল্যমান ব্যাংক নোটের রং এবং ডিজাইন অপরিবর্তিত রেখে শুধু সম্মুখভাগে বামপাশের নিরাপত্তা সুতাটি পরিবর্তন করা হয়েছে। নতুন এ নিরাপত্তা সুতাটি ৫ মিলিমিটার প্রশস্ত এবং নোটে নিরাপত্তা সুতার ৪ টি অংশ (উইন্ডো) দৃশ্যমান থাকবে। ৫ মিলিমিটার প্রশস্ত নতুন এ নিরাপত্তা সুতায় ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ এবং ‘১০০০ টাকা’ খচিত রয়েছে যা কতিপয় ক্ষেত্রে নিরাপত্তা সুতার দৃশ্যমান অংশে সম্পূর্ণ ও আংশিক এবং কতিপয় ক্ষেত্রে নিরাপত্তা সুতার ভেতরে অবস্থান করবে।
নতুন নিরাপত্তা সুতাটি নখের আঁচড়ে বা মুচড়িয়ে সহজে ওঠানো সম্ভব হবে না, নোটটি কাত (Tilt) করলে নিরাপত্তা সুতার রং সোনালি থেকে হালকা সবুজ ও গাঢ় সবুজ রংয়ে পরিবর্তিত হয়। এছাড়া উজ্জ্বল রংধনুর রংয়ের বারে রূপান্তরিত হয়ে ওপর থেকে নিচে চলতে দেখা যাবে। নোটের রং, ডিজাইন ও অন্যান্য সব নিরাপত্তা বৈশিষ্ট্য (জলছাপ, ওভিআই কালিতে লেখা ‘১০০০’, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ৫ টি বিন্দু, মাইক্রোপ্রিন্ট, খসখসে লেখা, লুকানো ছাপা, নোটের পেছনের দিকে ইরিডিসেন্ট স্ট্রাইপ ইত্যাদি) অপরিবর্তিত রয়েছে।
নতুন এই নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ১০০০ টাকা মূল্যমানের অন্যান্য নোটসমূহ (শহীদ মিনার ও কার্জন হলের ছবি সম্বলিত হালকা লাল রংয়ের নোট এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত হালকা বেগুনী রংয়ের নোট) বৈধ ব্যাংক নোট হিসেবে যুগপৎ চালু থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেন্দ্রীয় ব্যাংকবাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

সূরা ইখলাস কেন এত গুরুত্বপূর্ণ? জেনে নিন এর বিশেষ ফজিলত

আগস্ট ৮, ২০২৬

ঠাকুরগাঁওয়ে নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু

আগস্ট ৮, ২০২৬

আগস্টেই টানা ৪ দিনের ছুটির সুযোগ, নিতে হবে এক দিনের ছুটি

আগস্ট ৮, ২০২৬

ভারতের অনুমতি ছাড়া কীভাবে একটি সংগঠন শেখ হাসিনার সংবাদ সম্মেলন করে, প্রশ্ন রিজভীর 

আগস্ট ৮, ২০২৬

দেশ যখন এগিয়ে যায়, একটি মহল চক্রান্ত করে পেছনে টানার চেষ্টা করে: মির্জা ফখরুল

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT