চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঠাকুরগাঁওয়ে নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু

এটিএম সামসুজ্জোহা এটিএম সামসুজ্জোহা
২:১৪ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০২৬
জনপদ, ঠাকুরগাঁও
A A

​ঠাকুরগাঁওয়ের হরিপুরে নোনো নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মো. আনারুল (৭৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আমগাঁও ইউনিয়নের নন্দগাঁও (গণাগাছি খেসুয়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনারুল আমগাঁও ইউনিয়নের নন্দগাঁও (গোলাবাড়ি) গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

Banglabid

​স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জাল নিয়ে নোনো নদীতে মাছ ধরতে যান আনারুল। নদীর জলে জাল ফেলার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি পানিতে ডুবে যান।

বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধারে তৎপরতা শুরু করেন। খবর পেয়ে হরিপুর উপজেলা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় সকাল ১০টা ৫০ মিনিটের দিকে তাকে নদী থেকে তুলে আনে।

​পরে চিকিৎসার জন্য তাকে দ্রুত হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উদ্ধারকারী দলঠাকুরগাঁওনদীতে ডুবে মৃত্যুহরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
শেয়ারTweetPin
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT