চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০০০ কোটির মাইলফলক ছুঁতে যাচ্ছে ‘কেজিএফ ২’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩০ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০২২
বিনোদন
A A

মুক্তির পর থেকেই বিশ্বব্যাপী বক্স অফিসে নিজের রাজত্ব বজায় রেখেছে যশ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘কেজিএফ: চ্যাপ্টার ২’। ইতোমধ্যেই বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙেছে এই সিনেমাটি। শুরু তাই নয়, এরইমধ্যে ‘সুপারহিট ছবি’র তকমাও পেয়েছে। আর এবার ১০০০ কোটি রুপির মাইলফলক ছুঁতে চলেছে ভারতীয় কন্নড় ইন্ডাস্ট্রির বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি।

বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির ১২ দিনে সোমবার(২৫ এপ্রিল) পর্যন্ত বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে ৯১৫ কোটি রুপি। যার ভেতর শুধু মাত্র ভারতেই এর আয় দাঁড়িয়েছে ৭৫২ কোটি রুপি। আর বাকি ১৬৩ কোটি রুপি আয় করেছে আন্তর্জাতিক বাজার থেকে। ফলে খুব শিগগির যে ছবিটি ১০০০ কোটির ক্লাবে প্রবেশ করবে তা আর বলার অপেক্ষা রাখে না।

এদিকে ছবির সাফল্যের আনন্দে এখন উদযাপনে মেতেছেন অভিনেতা থেকে পরিচালক, প্রযোজকদের সবাই। সম্প্রতি ‘হম্বেল ফিল্মস্’এর তরফ থেকে দুটি ছবি শেয়ার করা হয়েছে টুইটারের মাধ্যমে। যেখানে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ এর সাফল্য উদযাপন করতে দেখা গিয়েছে কন্নড় অভিনেতা যশ, পরিচালক প্রশান্ত নীল ও ‘হম্বেল গ্রুপ’এর প্রযোজক বিজয়কে।

তাদের সামনের টেবিলে একটি কেক দেখা গিয়েছে, যেখানে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ লেখা ছিল। এদিকে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ এর সাফল্যের মাঝেই ‘কেজিএফ: চ্যাপ্টার ৩’এর প্রস্তুতিপর্ব শুরু হয়ে গিয়েছে। ‘চ্যাপটার ২’এর শেষে পরবর্তী পর্বের ইঙ্গিত ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন দর্শকরা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কেজিএফ ২বক্স অফিসযশ
শেয়ারTweetPin

সর্বশেষ

তথ্যমন্ত্রীর সঙ্গে পরিবার নিয়ে কেক কাটলেন ফাহমিদা হক

জনগণের আস্থা রক্ষায় দায়িত্বশীল হবেন ফাহমিদা হক: তথ্যমন্ত্রী

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন

মে ৭, ২০২৬

দুপুরের মধ্যে ১৮ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

মে ৭, ২০২৬

টানা দ্বিতীয়বার ফাইনালে পিএসজি, বিদায় বায়ার্নের

মে ৭, ২০২৬

বিজেপির অর্ধেকের বেশি জয়ে বিতর্কিত ‘এসআইআর’ কি বড় ফ্যাক্টর?

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT