চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০০বলের ক্রিকেটের জন্য ইসিবির পরামর্শক নিয়োগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৪ অপরাহ্ণ ১৮, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রিকেটের জনক ইংল্যান্ড। খেলাটির নিত্যনতুন ফরম্যাটের আবিষ্কারকও তারা। হালের  ক্রিকেট দুনিয়ার জনপ্রিয় টি-টুয়েন্টি জন্ম হয়েছে ইংলিশদের হাত ধরে। এবার তাদের হাত ধরেই ক্রিকেট বিশ্বে মাঠে গড়াতে যাচ্ছে ১০০বলের ক্রিকেট।

টি-টুয়েন্টি ও টি-টেনের পর ক্রিকেটের নতুন ভার্সন আনতে যাচ্ছে ইংল্যান্ড।  যার জন্য একজন পরামর্শকও নিয়োগ দিয়ে ফেলেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড বা ইসিবি।

যার হাত ধরে ১০০বলের ক্রিকেট শুরু হতে যাচ্ছে, সেই ভদ্রলোকের নাম ট্রেন্ট উডহিল। কাজ করেন অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি দল মেলবোর্ন স্টারস ও আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের ব্যাটিং ও ফিল্ডিং কোচ হিসেবে। উদ্ভাবনী ও ক্রিকেটীয় জ্ঞান অসাধারণ মাত্রায় থাকার কারণে ৪৬ বছর বয়সী এই কোচ ১০০ বলের ক্রিকেটের জন্য নতুন কোনো পরিকল্পনা দিতে পারবেন বলে বিশ্বাস ইসিবির।

১০০ বলের ক্রিকেট যে গুরুত্বের সঙ্গে নিয়েছে ইসিবি তারই নমুনা উডহিলকে নিয়োগ দেয়া। ২০২০ পর্যন্ত ইসিবির সঙ্গে কাজ করবেন তিনি। কারণ সেই বছরই মাঠে গড়াতে পারে ১০০ বলের ক্রিকেট।

আট দল নিয়ে হতে পারে প্রস্তাবিত ১০০ বলের ক্রিকেট। প্রতি দলকে ১৫টি ছয় বলের ওভার শেষে খেলতে হবে বাড়তি ১০ বল করে। মোট ১০০ বল। তবে এই ১০ বল ইনিংসের কোন সময়ে করা হবে সে বিষয়টি এখনো ঠিক করা হয়নি। একজন নাকি একাধিক বোলার সেই দশ বল করবেন, পরিষ্কার করা হয়নি তাও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যাচ চলাকালে বজ্রপাতে থাই ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২

আগস্ট ৫, ২০২৬

বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ৫, ২০২৬

খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ৫, ২০২৬

ট্রাম্পের সফরের আগে লস অ্যাঞ্জেলেসের গলফ ক্লাবে সশস্ত্র ব্যক্তি আটক

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT