চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হ্যালো ওসি’ কার্যক্রমটি ছড়িয়ে যাক সারাদেশে

হাসিনা আকতার নিগার হাসিনা আকতার নিগার
৩:৩৯ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০১৯
মতামত
A A

পুলিশ-এমন একটা শব্দ, যা শুনলেই সাধারণ মানুষের মনে ভীতির সঞ্চার হয়। আবার এ পুলিশ হলো দেশের সম্পদ ও জনগণের সেবক। কিন্তু বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুলিশ জনগনের মাঝে একটা দূরত্ব কাজ করে প্রতিনিয়ত। এতে করে দেখা যায় আইনী সহায়তা পাওয়ার প্রথম কেন্দ্রস্থল থানাতে মানুষ যেতে চায় না। আর থানার ওসির সাথে গিয়ে কথা বলা এটা সাধারণ জনগনের কাছে অকল্পনীয় ব্যাপার।

জনগনের এ পুলিশ ভীতির ট্যাবুকে ভাংগতে মাঠে নেমেছে চট্টগ্রামের পুলিশ (সিএমপি) বাহিনী। সিএমপি কমিশনার মাহবুবর রহমান জনবান্ধব পুলিশ হিসাবে চট্টগ্রাম শহরের মানুষকে সেবা দিতে নানা ধরনের পদক্ষেপ নিয়ে থাকে সকল সময়। তার নানা কার্যকক্রম ইতোমধ্যে বেশ প্রশংসিত। শহরের ১৬টি থানার পুলিশ বাহিনী সিএমপিকে নতুনভাবে সাজাতে যে উদ্যমী তার একটি প্রমান হলো ‘হ্যালো ওসি’ সেবা কার্যক্রমটি। এ কার্যক্রমটি প্রশংসা লাভ করেছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস বিভাগের। এছাড়াও বিশ্বের ১৩টি দেশের পুলিশ এরই মধ্যে ইপিট্যাপের মাধ্যমে গ্রহণ করেছে নতুন এ সেবা।

পুলিশের এ সেবা কার্যক্রমের মুখ্য উদ্দেশ্য হলো ‘জনগণকে থানামুখী করা। পাশাপাশি এ সেবার মাধ্যমে পুলিশ জনগনের দূরত্ব কমিয়ে আনা। এতে করে অপরাধীদের বিষয়ে আরও তথ্য পাবে পুলিশ। যা অপরাধ নিয়ন্ত্রণে আরও জোরালো ভূমিকা রাখবে।’

Banglabid

হ্যালো ওসি -নামটির মাঝেই যোগাযোগের একটা সেতু বন্ধন গড়ার আভাস রয়েছে। আর এ সেতু রচনার অন্তরালের মানুষটি হলেন সিএমপির কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন। যিনি নিজের অসাধারণ চিন্তা ভাবনা দিয়ে চট্রগ্রাম বাসীর মাঝে একটা আস্থার জায়গা তৈরি করেছে ইতোমধ্যে ।

সত্যিকারভাবে ব্যতিক্রমই উদ্যোগই বদল দিতে পারে জনসেবা প্রতিষ্ঠানগুলোকে। যুগ বদলে যাচ্ছে কিন্তু দেশের সম্পদ পুলিশ বাহিনী নিয়ে জনমনে আতংক বরাবর একই রকম। যারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, সমাজের অপরাধ রোধও নিরাপত্তার জন্য সদা প্রস্তুত ; তাদের সাথেই সমাজের মানুষের দূরত্ব থাকাটা যুক্তিযুক্ত নয়। এমনই ভাবনা কে মাথা রেখে ‘হ্যালো ওসি’ সেবা কার্যক্রমটি প্রথমে শুরু করেন সিএমপি কোতোয়ালি থানার ওসি মোহম্মদ মহসিন নিজ থানার আঙ্গিনায় এ বছরের পুলিশ সপ্তাহে।

তার এ ধরনের উদ্যোগ গনমাধ্যমে বেশ সাড়া ফেলে এবং শহরবাসীর নজর কাড়ে। এ বছর পুলিশ সদর দফতর থেকে পুলিশ সপ্তাহ উপলক্ষে থানা পুলিশকে জনগনের কাছে যাওয়ার নির্দেশ পেয়ে তিনি থানা কম্পাউন্ডে বিশেষ আয়োজনের ব্যবস্থা করেন। যাতে সেবা প্রার্থীদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলতে সাতটি বুথ খোলা হয়। যার মধ্যে একটি বুথের নাম দেওয়া হয় ‘হ্যালো ওসি’।

Reneta

সে বুথে ওসি মহসিনের সাথে লোকজন সরাসরি কথা বলে নিজেদের অভিযোগ তুলে ধরে। এমনকি জনগন তাৎক্ষণিক কিছু সমাধান পেয়ে যায়। এতে করে হ্যালো ওসি বুথটি নজর কাড়ে সকলের ।

যার প্রেক্ষিতে ‘হ্যালো ওসি’ কার্যক্রমটি থানার বাইরের বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়ার উদ্যোগ নেয়া হয়। আর ওসি মহসিন প্রথম আয়োজনটি করেন তার থানাধীন মাদকের আখড়া হিসেবে পরিচিত নগরীর চৌদ্দ জামতলা এলাকায়। সেখানে ছুটে আসতে থাকেন সেবা প্রার্থীরা। তারা প্রাণ খুলে কথা বলেছেন থানার ওসির সঙ্গে। শুধু ভুক্তভোগীই নন, অনেক অপরাধীও এসেছেন অন্ধকার জগৎ থেকে ফিরে আসার আকুতি নিয়ে। কেউ জানান ব্যক্তিগত অভিযোগ, কেউ বলছেন এলাকার নানা সমস্যার কথা। অনেকে আবার অপরাধমুক্ত এলাকা গড়তে দিচ্ছেন সুন্দর কিছু প্রস্তাবনা। ওসি নিজেই অভিযোগ শুনেছেন লিখেছেন , সমাধানযোগ্য বিষয়গুলো তাৎক্ষণিকই সমাধান করছেন।

এভাবেই হ্যালো ওসি পথ চলা শুরু করে সিএমপি কোতোয়ালি থানার ওসি মোহম্মদ মহসিনের হাত ধরে। এখন শুধু কোতোয়ালি থানা নয় , সিএমপি কমিশনার মাহবুবর রহমানের নির্দেশ চট্টগ্রামের ১৬ টি থানায় কার্যক্রমটি চলছে। যা প্রকৃতভাবে সাধুবাদ পাওয়ার যোগ্য।

থানার গেটে কিংবা বারান্দায় যেতে যেখানে মানুষ ভয় পেতে সেখানে হ্যালো ওসি চট্রগ্রামের মানুষকে ভয় কাটিয়ে দিয়েছে। একই সাথে পুলিশ জনগণের সেবক এ কথাটিতে আস্থা অর্জন করতে পারছে ক্রমান্বয়ে সত্যিকারভাবে ।

বর্তমানে একটা অস্থির পরিবেশ বিরাজ করছে দেশের প্রতিটি সেক্টরে দুর্নীতি ও নানাবিধ কারনে। আর এ অস্থির পরিবেশ কাটিয়ে উঠতে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। যার প্রমান সাম্প্রতিক সময়ের ঘটনাগুলো। আর সরকারের দুর্নীতি বিরোধী কার্যক্রমে সিএমপি এর হ্যালো ওসি সেবা কার্যক্রমটি বিশেষ ভুমিকা রাখছে অনস্বীকার্যভাব। কেননা পুলিশ বাহিনী নিয়ে জনমনে যে নেতিবাচক ধারণা আছে তা অনেকটা পালটে দিতে পারছে সিএমপি জনগণের কাছাকাছির গিয়ে।

তাই হ্যালো ওসি সেবা কার্যক্রমটি শুধু চট্রগ্রামে সীমাবদ্ধ না রেখে সারাদেশে এ উদ্যোগটি গ্রহণ করা অতীব জরুরি। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের মানুষদের কাছে থানার ওসি মানে ভিন্ন এক মানুষ এ ধারণাটা ভুল করার এখন ই সময়।

এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিএমপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুশাসনের জন্য ক্যাসিনো অভিযান চালাতে হবে: রাশেদ খান মেনন

পরবর্তী

বিসিবি পরিচালক লোকমান ভূঁইয়া ২ দিনের রিমান্ডে

পরবর্তী

বিসিবি পরিচালক লোকমান ভূঁইয়া ২ দিনের রিমান্ডে

ফের আলোচনায় অপু বিশ্বাস

সর্বশেষ

কোটির বেশি দর্শক দেখেছেন ‘অজ্ঞাতনামা’, বলেছেন ‘মাস্টারপিস’

আগস্ট ১৯, ২০২৬
হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য প্রস্তুতকৃত শয্যা ও ওষুধ. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি বাড়ছে, আরও ২ জনের মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মন্ত্রিসভায় যুক্ত হতে পারে নতুন মুখ, যাদের নাম আলোচনায়

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঘুমিয়েও কেন ক্লান্ত লাগে, জানুন সম্ভাব্য কারণ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT