চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হ্যারি কেনের গোলে টটেনহ্যামের জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৬ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

মৌসুমের প্রথম দেখায় আর্সেনালের মাঠ থেকে হেরে এসেছিল টটেনহ্যাম হটস্পার। এবার নিজেদের মাঠে সেই হারের শোধটা নিলো স্পাররা। হ্যারি কেনের একমাত্র গোলে গানারদের বিপক্ষে জয় তুলে নিয়েছে মৌরিসিও পচেত্তিনোর দল।

শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাচের শুরুতে প্রাধান্য ছিল টটেনহ্যামেরই। দ্বিতীয়ার্ধে সেই উত্তাপ ধরে রেখে গোল পান হ্যারি কেন। ৪৯ মিনিটে বেন ডেভিসের ক্রসে ইংলিশ ফরোয়ার্ডের মাথা ছোঁয়া বল গানার গোলরক্ষককে বোকা বানিয়ে জড়ায় জালে। চলতি মৌসুমে কেনের এটি ২৪তম গোল।

ম্যাচের অতিরিক্ত সময়ে সমতার সুযোগ হাতছাড়া করার ফল হেরেই ভুগেছে আর্সেন ওয়েঙ্গারের দল। দুই মিনিটের ব্যবধানে অ্যালেক্সান্ডার ল্যাকাজেত্তে পরপর দুটি সহজ সুযোগ হাতছাড়া করলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় গানারদের।

মূর্তিকারিগর

হাইভোল্টেজ লড়াই জিতে ২৭ ম্যাচে ৫২ পয়েন্টে টেবিলের তিনে উঠে এসেছে টটেনহ্যাম। সমান ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৪৫, আছে টেবিলের ছয়েই। এক ম্যাচ কম খেলা ম্যানসিটি ৬৯ পয়েন্টে সবার উপরে। ৫৬ পয়েন্ট নিয়ে ম্যানইউর অবস্থান টেবিলের দুইয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্সেনালটটেনহ্যাম হটস্পারহ্যারি কেন
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির সাথে তখন কী কথা হয়েছিল বেলিংহ্যামের

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মানুষ যুক্তরাষ্ট্রের তুলনায় চীনের প্রতি ইতিবাচক

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাইয়ের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৫৪ কোটি ডলার

জুলাই ১৬, ২০২৬

৫ দিন বন্ধ থাকছে দেবতাখুম পর্যটন স্পট

জুলাই ১৬, ২০২৬

‘করব, লড়ব, বাঁচব’ স্লোগানে ঘুরে দাঁড়ানোর বার্তা মমতা ব্যানার্জির

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT