তথ্যপ্রযুক্তি

চোরাই পথে আসা মোবাইল ফোন ঠেকাতে রেজিস্ট্রেশন দাবি

চোরাই পথে আসা মোবাইল ফোন ঠেকাতে রেজিস্ট্রেশন দাবি

বাজারে বিক্রি হওয়া প্রতি চারটি মোবাইল হ্যান্ডসেটের একটি চোরাই পথে আসা বলে দাবি করেছেন আমদানিকারকরা। এই ‘চোরাই বাজার’ ঠেকাতে সিমের পাশাপাশি হ্যান্ডসেটেরও রেজিস্ট্রেশন চায় বৈধ আমদানিকারকরা।

তাদের দাবি, বছরজুড়ে অন্তত পঁচিশ শতাংশ হ্যান্ডসেট ‘লাগেজ পার্টি’র হাত ধরে আসায় মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে দেশ। চোরাই বাজারের হ্যান্ডসেটের কথা স্বীকার করেছেন হ্যান্ডসেটের খুচরা ও পাইকারি বিক্রেতারা।

ডিজিটাল বাংলাদেশ এর ব্যাপ্তি এরই মধ্যে ছুঁয়েছে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে। এক সময় এনিয়ে নানা আলোচনা সমালোচনা হলেও ডিজিটাল বাংলাদেশ এখন রীতিমতো বাস্তবতা। যাকে বেগবান করেছে  মোবাইল ফোন।

তবে ক্ষুদে এই প্রযুক্তিটির প্রয়োজনীয়তা বাড়ার সঙ্গে সঙ্গে বড় হচ্ছে বাজার। পাল্লা দিয়ে বাড়ছে অবৈধ-বাজারটাও। বৈধ পথের বাইরে লাগেজ পার্টি’র হাত ধরে ঢুকে পরছে অবৈধ পণ্যও। ভদ্রভাষায় ‘গ্রে-মার্কেট’ বলা হলেও আদতে এটি মোবাইল হ্যান্ডসেটের ‘চোর বাজার’। প্রকাশ্যেই চলছে এসব সেট বিক্রিবাট্টা। এবছর হ্যান্ডসেটের ঈদ বাজার না জমার কারণ এই চোর বাজার। অবৈধ এই বাজার ভোগাচ্ছে বৈধ ব্যবসায়ীদের।

গত বছর দেশে ৩ কোটি মোবাইল ফোন আমদানি হয়েছে। যার বাজার মূল্য ৮ হাজার কোটি টাকার বেশি। তবে অবৈধ বাজারটাও কম বড় নয়, প্রায় তিন হাজার কোটি টাকার। এটিকেই চ্যালেঞ্জ হিসাবে উল্লেখ করে ব্যবসায়ীরা বলেছেন, এতে শুধু তারাই নয় বরং ‘নগদ-লোকসান’ হচ্ছে সরকারেরও।

বৈধ আমদানিকারক ও সংযোজনকারীদের মতে, সিম কার্ডের মতো হ্যান্ডসেটও নিবন্ধন করা গেলে সমাধান করা যাবে এই সমস্যার। হ্যান্ডসেট নিবন্ধিত হলে চোরাই বাজার বন্ধ হওয়ার পাশাপাশি কমবে অপরাধ প্রবণতাও।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…