বিনোদন

বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতে ‘মধ্যমণি’ শাহরুখ-সালমান

চ্যানেল আই অনলাইন এর অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তির সাক্ষাৎকার ও আলাপচারিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তির সাক্ষাৎকার ও আলাপচারিতা, যেখানে তারা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

দীর্ঘ দিন একে অন্যের ছায়াও দেখেননি বলিউডের দুই সুপারস্টার সালমান খান ও শাহরুখ খান। তাদের মনোমালিন্যের সমাপ্তি হয় ২০১৪ সালে মহারাষ্ট্রের প্রাক্তন বিধায়ক বাবা সিদ্দিকীর মধ্যস্থতায়। তারই ডাকা ইফতার পার্টিতে সালমানকে বুকে টেনে নিয়েছিলেন শাহরুখ!

সেই মুহূর্তের ছবি আজও মনে করেন দুই তারকার ভক্ত অনুরাগীরা। এরপর থেকে বাবা সিদ্দিকীর ডাকে বরাবরই ইফতার পার্টিতে উপস্থিত হতে দেখা যায় সালমান-শাহরুখকে। রবিবার (১৭ এপ্রিল) আরও একবার বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতে হাজির শাহরুখ-সালমান।

করোনার কারণে মাঝখানে দু’বছর বন্ধ ছিলো বাবা সিদ্দিকীর ইফতার পার্টির আয়োজন। তাই এ বছর তিনি আয়োজন করেন গ্র্যান্ড ইফতার পার্টির। আর সেখানে সালমান-শাহরুখ ছাড়াও হাজির শিল্পা শেঠি, তামান্না ভাটিয়া, জারিন খান, হিনা খান ও এশা গুপ্তারা।

এদিন কালো রঙের শার্ট ও ব্লু ডেনিমে ইফতার পার্টিতে হাজির ছিলেন সালমান, অন্যদিকে কালো পাঠানি স্যুটে পার্টিতে আসেন কিং খান শাহরুখ। শনিবার রাতে রণবীর-আলিয়ার রিসেপশনে মুখ দেখাননি তিনি। ইফতার পার্টিতে অবশ্য তেমনটা ঘটল না, রীতিমতো ‘সালাম’ ঠুকতে দেখা গেল বাদশাকে!

মুম্বাইয়ের তাজ ল্যান্ড এন্ডসে আয়োজিত এই ইফতার পার্টিতে শুধু বড় পর্দার নয়, উপস্থিত ছিলেন ছোট পর্দার একঝাঁক তারকা। তবে সবার মধ্যমণি ছিলেন শাহরুখ-সালমান ই!

বিষয়:ইফতার পার্টি এশা গুপ্তা খান তামান্না ভাটিয়া বলিউড বাবা সিদ্দিকী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…