চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইনজেকশন নিয়ে ফর্সা হতে বলা হয়েছিল এশাকে!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১১ অপরাহ্ণ ১০, জুন ২০২২
বিনোদন
A A
আশাকের ছবি, তিনি সুন্দর পোশাক পরেছেন এবং প্রাকৃতিক পরিবেশে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গায়ের রং কালো নাকি সাদা বিবেচনা করে নারীর সৌন্দর্য বিচার করা বর্ণবাদী মানসিকতারই বহিঃপ্রকাশ। কিন্তু তা সত্ত্বেও আজন্মকাল অনেকেই এই মানসিক দাসত্ব বহন করে চলেছেন। অভিনেত্রী এশা গুপ্তা সম্প্রতি ফাঁস করেছেন কেমনভাবে এই মানসিকতার শিকার হয়েছিলেন তিনি।

শোবিজ দুনিয়ার নায়িকা মানেই সুন্দরী, আর সুন্দরী মানেই তাকে হতে হবে ফর্সা, ধবধবে সাদা- এ যেন এক অলিখিত নিয়ম। এশা জানিয়েছেন ফর্সা হতে ইনজেকশন নেওয়ার উপদেশ দেওয়া হয়েছিল তাকে।

বলিউডে এক দশক কাটিয়ে ফেলা অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘ক্যারিয়ারের শুরুতে আমাকে নিজের নাকটা আরও টিকালো করতে বলা হয়েছিল। লোকে বলত আমার নাকটা নাকি বড্ড গোল। তার আগে আমাকে লোকে এমনও উপদেশ দিত ফর্সা হতে আমার ইনজেকশন নেওয়া উচিত। আমি তো কিছু সময়ের জন্য তাদের কথায় কানও দিয়েছিলাম। খোঁজ নিয়ে জেনেছিলাম সেই ইনজেকশনের দাম ৯ হাজার টাকা। আমাদের বলিউডের অনেক নায়িকাই সেগুলো ব্যবহার করেন, কিন্তু আমি নাম বলব না।’

Banglabid

এশা আরও জানান, ‘অভিনেত্রীদের দেখতে সুন্দর লাগতে হবে, এই চাপটা সবসময় থাকে। কোনদিন চাইব না আমার মেয়ে অভিনেত্রী হোক, তাহলে ছোট বয়স থেকে এই মানসিক চাপ ওকে সহ্য করতে হবে। সাধারণ জীবনযাপন করতে পারবে না ও।’

২০১২ সালে ‘জান্নাত টু’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে ক্যারিয়ার শুরু করেছিলেন এশা। প্রকাশ ঝাঁ’র ‘চক্রব্যুহ’ ছবিতে এশার পারফরম্যান্স প্রশংসিত হয়। এরপর একে একে ‘রাজ থ্রিডি’, ‘রুস্তম’, ‘বাদশাহ’র মতো ছবিতে দেখা মেলে এশার।

বড় পর্দায় এশাকে শেষবার দেখা গিয়েছে ২০১৯ সালে। ওই বছর ‘টোটাল ধামাল’ এবং ‘ওয়ান ডে জাস্টিস ডেলিভারড’ ছবিতে অভিনয় করেছিলেন এশা। এরপর ‘নাকাব’, ‘রিজেক্ট এক্স’, ‘আশ্রম’-এর মতো ওয়েব সিরিজে অভিনয় করেছেন এশা। – হিন্দুস্তান টাইমস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশাএশা গুপ্তাটোটাল ধামালবলিউডরুস্তমসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পূর্ণশক্তির দল নিয়েই অস্ট্রেলিয়ার সামনে শ্রীলঙ্কা

পরবর্তী

পিএসজির সঙ্গে চুক্তি করতে কাতারে জিদান?

পরবর্তী
জিদান ফুটবল মাঠে দাঁড়িয়ে ভাবনায় মগ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসজির সঙ্গে চুক্তি করতে কাতারে জিদান?

শাহজাহানপুরে পুলিশি তদন্তের জন্য প্রস্তুত পুলিশ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহজাহানপুরে জোড়া খুন: শুটার মুসা ৬ দিনের রিমান্ডে

সর্বশেষ

পুলিশের হাতে আটক, পাকিস্তান টেস্টের দল থেকে বাদ কার্স

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন

আগস্ট ২৪, ২০২৬

জরুরি ওষুধের তালিকা প্রণয়নে স্বচ্ছ নীতিমালা তৈরির প্রস্তাব দিয়েছে ওষুধ শিল্প সমিতি

আগস্ট ২৪, ২০২৬

স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলতে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বারোপ

আগস্ট ২৪, ২০২৬

অতীতের বিরোধী দলের মতো সহিংসতার রাজনীতি না করতে সম্পাদকদের আহ্বান

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT