চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোয়াটসঅ্যাপের প্রাইভেসি আপডেট নিয়ে ভাইবার সিইও’র ক্ষোভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২২ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২১
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A

বিনামূল্যে এবং সহজে যোগাযোগের জন্য বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় অ্যাপ রাকুতেন ভাইবার হোয়াটসঅ্যাপের সর্বশেষ গোপনীয়তা সংক্রান্ত আপডেট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে।

আগে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা তাদের ফোন নাম্বার ফেসবুকের সাথে শেয়ার করবে কিনা তা নির্বাচন করার সুযোগ পেত। কিন্তু সামনে এটি ব্যবহারকারীদের জন্য বাধ্যতামূলক করা হবে।

ব্যবহারকারীদের অবশ্যই ৩০ দিনের মধ্যে নতুন শর্তাদিতে সম্মতি প্রদান করতে হবে, অন্যথায় তারা তাদের অ্যাকাউন্ট আর ব্যবহার করতে পারবেন না।

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের এই দোদুল্যমান অবস্থা বোঝার জন্য ২০১৮ সালে হোয়াটসঅ্যাপের সহ-প্রতিষ্ঠাতা ব্রায়ান অ্যাক্টনের পার্মি ওলসেনের সাথে ফোর্বসে দেয়া সাক্ষাৎকারটিতে বলেছিলেন, ‘আমি আমার ব্যবহারকারীদের গোপনীয়তা অনেক বড় স্বার্থের জন্য বিক্রি করেছি। আমি এ সিদ্ধান্ত নিয়েছি এবং এর সাথে আমাকে আপস করতে হয়েছে। এখন প্রতিদিনই আমি বিষয়টি নিয়ে ভাবছি।’

সর্বশেষ আপডেটের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ফেসবুকের সাথে একীভূত যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছে। ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের এই এক হয়ে যাওয়ার ফলে মেসেজিং অ্যাপ ব্যবহারকারীদের আগের তুলনায় অনেক বেশি মানিটাইজ করা হচ্ছে। বিষয়টি ব্যক্তিগত মেসেজিং করতে যারা আগ্রহী, তাদের জন্য বেশ উদ্বেগজনক।

চলতি বছরের ৪ জানুয়ারি আপডেটের আগ পর্যন্ত, হোয়াটসঅ্যাপের চুক্তি সংক্রান্ত শর্তাদিতে বলা হতো- আপনার গোপনীয়তার প্রতি আমরা সর্বাত্মকভাবে শ্রদ্ধাশীল। হোয়াটসঅ্যাপের যাত্রার শুরু থেকেই আমরা গোপনীয়তা সংক্রান্ত নীতিমালা মাথায় রেখে আমাদের সেবা তৈরি করতে চেয়েছি।

Reneta

‘আপনার হোয়াটসঅ্যাপের মেসেজগুলো অন্যদের দেখার জন্য ফেসবুকে শেয়ার করা হবে না। ফেসবুক আমাদের সেবা পরিচালনা ও প্রদানে সহায়তা করা ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে আপনার হোয়াটসঅ্যাপের মেসেজ ব্যবহার করবে না।’

স্বাভাবিকভাবেই এই দুইটি বিবৃতি ইতিমধ্যে মুছে ফেলা হয়েছে।

তথ্য সংক্রান্ত গোপনীয়তা নিয়ে হোয়াটসঅ্যাপের এই অনিশ্চয়তাপূর্ণ নীতির সম্পূর্ণ বিপরীতে ভাইবার অনন্য নজির স্থাপন করেছে। ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করতে ভাইবারে কিছু গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে। এই ফিচারগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- বিনামূল্যে ব্যক্তিগত কল এবং চ্যাটের জন্য ডিফল্টস্বরূপ এন্ড-টু-এন্ড এনক্রিপশন, যেখানে বিশেষ কোন সেটিংসের প্রয়োজন নেই। ভাইবারে অংশগ্রহণকারী ব্যতীত ভাইবার নিজেও কোনো ব্যবহারকারীর কল এবং চ্যাট অ্যাক্সেস করতে পারবে না।

প্রেরিত কোন মেসেজ ভাইবার সংরক্ষণ করে না এবং ক্লাউড ব্যাকআপ ডিফল্টভাবে বন্ধ থাকে। যেসব ব্যবহারকারীরা তাদের বার্তা ব্যাক আপ রাখতে চান, তারা চাইলে ক্লাউড ব্যাকআপ সক্রিয় করতে পারেন। তবে, ভাইবার ব্যবহারকারীদের মেসেজ এবং কলের কোন অনুলিপি রাখে না।

ভাইবার স্ক্রিনের গোপনীয়তার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করে। ভাইবারের ব্যবহারকারীদের সেলফ-ডেস্ট্রাক্টিং বার্তা পাঠানোর সুযোগ রয়েছে। পাশাপাশি, বার্তা আদান-প্রদানের সময় ব্যবহারকারীরা চাইলেই পুরো কথোপকথনটি গোপন করতে পারবেন, যা শুধুমাত্র পিন কোডের মাধ্যমেই দেখা যাবে। ভাইবারে ব্যবহারকারীর তথ্য কখনো ফেসবুকের সাথে শেয়ার করা হয় না। ভাইবার ফেসবুকের সাথে সমস্ত ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করেছে। আর তাই, ব্যবহারকারীদের তথ্য (ফোন নাম্বার এবং ব্যক্তিগত তথ্য) কখনোই ফেসবুকের সাথে শেয়ার করা হবে না।

রাকুতেন ভাইবারের প্রধান নির্বাহী জ্যামেল আগাওয়া বলেন, ‘হোয়াটসঅ্যাপের গোপনীয়তা সংক্রান্ত নীতিমালায় সাম্প্রতিক আপত্তিকর আপডেটটি গোপনীয়তার মত গুরুত্বপূর্ণ বিষয়কে একটি হাস্যকর বিষয়ে পরিণত করেছে। হোয়াটসঅ্যাপের কাছে ব্যবহারকারীদের গোপনীয়তা কতটা অর্থহীন আপডেটটি কেবল তাই প্রদর্শন করে না, এটি ব্যবহারকারীদের তথ্য অবমাননার ক্ষেত্রে একটি নতুন রেকর্ড বলা যায় এবং নিঃসন্দেহে ভবিষ্যতে এই রেকর্ড আরও ভাঙতে থাকবে। আজ আমি ভাইবারের গোপনীয়তা সংক্রান্ত নীতিমালা নিয়ে সবচেয়ে বেশি গর্ববোধ করছি এবং যেসকল নারী-পুরুষ নিজেদের সর্বাধিক নিলামকারীর কাছে বিক্রিযোগ্য তথ্যের চেয়ে বেশি কিছু মনে করেন, তাদের সকলকে মেসেজিং ও কল করার ক্ষেত্রে ভাইবার ব্যবহারের আহ্বান জানাচ্ছি।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ভাইবারহোয়াটসঅ্যাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মা দিবসে বিশেষ ডুডল প্রকাশ করল গুগল

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ শেষের পথে, মন্তব্য পুতিনের

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন পিটার ম্যাগইয়ার

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন থালাপতি বিজয়

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মায়ের স্বপ্নের বাড়ির ডিজাইন করবেন স্বনামধন্য স্থপতিরা

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT