যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউজের বাইরে নিজের গুলিতেই কথিত এক হামলাকারী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা।
শনিবার স্থানীয় সময় বিকেল ৫টায় পেনসিলভেনিয়া এভিনিউতে হোয়াইট হাউজের কাছে নিহত ব্যক্তি প্রথম ফাঁকা গুলি বর্ষণ করেন। এবং নিজের গুলিতে নিজেই নিহত হন।
পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি হোয়াইট হাউজের বেষ্টনির দিকে এগিয়ে যায়। এরপর একটি হ্যান্ডগান বের করে। বেশ কয়েক দফা ফাঁকা গুলি করে। তবে হোয়াইট হাউসকে লক্ষ্য করে গুলি করা হয় নি। এমনকি সে অন্য কাউকেই গুলি করে নি।
সিক্রেট সার্ভিসের মুখপাত্র ক্যাথি মিলহোয়ান বলেছেন, নিজের ছোড়া একটি গুলিতেই ওই ব্যক্তি মারাত্মক আহত হয়। তাকে সিক্রেট সার্ভিসের কোনো ব্যক্তি গুলি করেনি।
ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ছিলেন ফ্লোরিডায় মার এ লাগোতে। শনিবার বিকালেই তাদের ওয়াশিংটন ডিসিতে ফেরার কথা ছিল।
মার্কিন পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অন্য কেউ হতাহত হয়নি। তবে এখনো ওয়াশিংটন পুলিশ ঘটনার সাথে জরিত নিহত ব্যক্তির নাম পরিচয় নিশ্চিত নয়।







