হোসেনী দালানে বোমা হামলার জন্য বিএনপি জামায়াত দায়ী বলে মনে করে আওয়ামী লীগ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেন, পরিকল্পিত সন্ত্রাসী ঘটনা আইন শৃংখলা পরিস্থিতির অবনতি বোঝায় না। দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা কারীরাই হোসেনী দালানে বোমা হামলা চালিয়েছে।
আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে আওয়ামী লীগের যৌথ সভা শেষে তিনি এ কথা বলেন।
শুক্রবার গভীর রাতে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় পুরান ঢাকার হোসেনী দালানে ভয়াবহ গ্রেনেড হামলা হয়েছে। দুর্বৃত্তরা পরপর ৬টি হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় নিহত হয়েছে ১ জন। আহত প্রায় অর্ধশত।







