চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোশি কুনিও হত্যার একমাস পরও অন্ধকারে পুলিশ

মেরিনা লাভলী মেরিনা লাভলী
৭:১৮ পূর্বাহ্ণ ০৪, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

পেরিয়ে গেলো একটি মাস। রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যাকাণ্ডে খুনিদের গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। উদ্ধার করতে পারেনি কিলারদের ব্যবহৃত মোটর সাইকেলটিও। তবে হত্যাকাণ্ডে তদন্ত কমিটির প্রধান জানিয়েছেন মামলার অগ্রগতি হচ্ছে। কী অগ্রগতি হচ্ছে তা তিনি এ মুহুর্তে তদন্তের স্বার্থে প্রকাশ করতে নারাজ।

একটি হত্যা মামলা দায়ের করা হলেও তাতে কোনো আসামীর নাম উল্লেখ করা হয়নি। তবে হত্যাকাণ্ডের দিনই জিজ্ঞাসাবাদের জন্য আটক করা চারজনের মধ্যে জাপানি নাগরিকের ব্যবসায়ীক পার্টনার হুমায়ুন কবির হিরা, বিএনপি নেতা রাশেদুন্নবী খান বিপ্লবকে গ্রেফতার দেখিয়ে প্রথম দফায় ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

রিমান্ডে নেওয়ার চারদিনের মাথায় বিপ্লবকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় এবং হুমায়ুন কবির হিরার রিমান্ড শেষে পুলিশ তিন দফায় আরও ২৫দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। এখন তারা দুজনই জেল হাজতে রয়েছে। জাপানি নাগরিক হত্যা মামলার অন্যতম আসামী ও জাপানির ব্যবসায়ী পার্টনার হুমায়ুন কবির হিরা ১৬৪ ধারায় হোশি কুনিও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে অন্যতম নির্দেশদাতা হিসেবে স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সভাপতি হাবিব-উন-নবী খান সোহলের নাম বলেছেন।

হিরার কাছ থেকে হোশি কোনিও হত্যাকান্ড বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি করেছে পুলিশ। তবে মামলার তদন্তের স্বার্থে তা প্রকাশ করতে অপারগতা প্রকাশ করা হয়। পুলিশ জানায়,হিরার দেওয়া তথ্যের ভিত্তিতেই কিলারদের গ্রেফতারে মাঠে কাজ করতে পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।

মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার ওসি জাহেদুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের কাছ থেকে অনেক তথ্য পাওয়া গেছে। তাদের সে তথ্যগুলো আমরা যাচাই বাছাই করে দেখছি। তিনি আরো জানান, পুলিশ, র‌্যাবসহ গোয়েন্দা সংস্থার অভিযান অব্যাহত রয়েছে তিন কিলার গ্রেফতারে। জড়িত অন্যান্যদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে বলে আইন শৃংখলা বাহিনী জানিয়েছে। তিনি জানান মামলার অনেক অগ্রগতি হয়েছে। খুব দ্রুত দেশবাসি এর সবকিছু জানতে পারবে।

মামলার তদন্ত কমিটির প্রধান রংপুর রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, মামলার অনেক অগ্রগতি হয়েছে। মামলাটি স্পর্শকাতর হওয়ার কারণে এখন কিছু বলতে পারছি না। তবে কিছুদিনের মধ্যেই জাতি এ বিষয়ে জানতে পারবে।

গত ৩ অক্টোবর রংপুরের মাহিগঞ্জ সাতমাথা হারাগাছ সড়কের কাউনিয়া আলুটারি এলাকায় জাপানি নাগরিক হোশি কুনিও’র বুকে খুব কাছ থেকে চারটি গুলি করে তিন দুর্বৃত্ত পালিয়ে যায় মোটর সাইকেলে। দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

ট্যাগ: বিদেশী হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাশরাফিতে মুগ্ধ অনন্ত-বর্ষা

পরবর্তী

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে গাইলেন মিলা (ভিডিও)

পরবর্তী

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে গাইলেন মিলা (ভিডিও)

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে গাইলেন মিলা (ভিডিও)

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT