ক্রিকেট

হোল্ডারের ক্যারিয়ারসেরা, গ্যাব্রিয়েলের তোপ

সাউদাম্পটনে পুড়ল স্টোকসের ইংল্যান্ড

গ্যাব্রিয়েল ক্রিকেট খেলোয়াড়, বল হাতে, ক্যাপ ও জার্সি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটার গ্যাব্রিয়েল বল হাতে প্রস্তুত, ক্যাপ ও জার্সি পরা, মাঠে অবস্থান।. Channel i News – চ্যানেল আই নিউজ

অধিনায়ক জেসন হোল্ডারের ক্যারিয়ারসেরা বোলিং, তার ৬ উইকেটের সঙ্গে শ্যানন গ্যাব্রিয়েলের তোপ ঝরানো ৪ উইকেট, সাউদাম্পটন টেস্টে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ বেশ পুড়িয়েছে বেন স্টোকসের ইংল্যান্ডকে।

সিরিজের প্রথম টেস্টে বৃহস্পতিবার দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ২০৪ রানে অলআউট হয়ে গেছে স্বাগতিক ইংল্যান্ড। সফরকারী উইন্ডিজ ১ উইকেটে ৫৭ রানে দিন শেষ করেছে।

জন ক্যাম্পবেল ২৮ রানে অ্যান্ডারসনের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে গেছেন। আরেক ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট ২০ ও শাই হোপ ৩ রানে তৃতীয় দিন শুরু করবেন।

বুধবার ১১৭ দিন পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরে খেলা হয়েছিল সবে ১০৬ বল। বৃষ্টি বাগড়ায় পড়ে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের প্রথমদিনে খেলা। স্বাগতিকদের সংগ্রহ ছিল ১ উইকেটে ৩৫ রান, ১৭.৪ ওভারে।

বৃহস্পতিবার আরেকটি দর্শকবিহীন দিনে ওপেনার ররি বার্নস ২০ ও জো ডেনলি ১৪ রানে শুরু করন। ডেনলি আর মাত্র ৪ রান যোগ করার পর, সঙ্গে বার্নস ৩০এ পৌঁছানোর পর গ্যাব্রিয়েলের বলে উইকেট হারিয়ে দলকে চাপে রেখে যান।

পরে চলে হোল্ডারের তোপ। টেস্ট র‌্যাঙ্কিংয়ের সেরা অলরাউন্ডার একে একে ফেরান জ্যাক ক্রাউলি ১০, অলি পোপ ১২, দুবার জীবন পাওয়া বেন স্টোকস ৪৩, জস বাটলার ৩৫, জফরা আর্চার শূন্য ও মার্ক উডকে ৫ রানে।

হোল্ডার ৪২ রানে ৬ উইকেট নিয়ে করেন ক্যারিয়ারসেরা বোলিং। গ্যাব্রিয়েল ৬২ রানে নেন ৪ উইকেট। দুই পেসারের তোপে পোড়ে ইংলিশরা।

বিষয়:লিড স্পোর্টসস্টোকসহোল্ডার
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…