চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ বছর, ১৮ ম্যাচ পর অস্ট্রেলিয়ায় টেস্ট জিতলো ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৮ অপরাহ্ন ২৭, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

অ্যাশেজের প্রথম তিন টেস্টে অস্ট্রেলিয়ার কাছে টানা হেরে আগেই অ্যাশেজ হেরেছে ইংল্যান্ড। পরে শঙ্কা ছিল ইংলিশরা হোয়াইটওয়াশ হয় কি না। তবে সেই শঙ্কা উড়িয়ে দিয়েছে বেন স্টোকসের দল। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দুই দিনেরও কম সময়ে ম্যাচ জিতে ১৫ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতলো ইংল্যান্ড। দূর হয়েছে ইংলিশদের হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কা।

অ্যাশেজ খোয়ানোর পর মেলবোর্নে দুদিনে জয় তুলল ইংল্যান্ড। এর চেয়েও গুরুত্বপূর্ণ ১৮ ম্যাচ পর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয় পেয়েছে স্টোকসের দল। ১৬ ম্যাচে হার এবং দুই ড্রয়ের পর এ জয় এসেছে ইংল্যান্ডের। এমসিজিতে সবশেষ ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় দেখেছিল ইংল্যান্ড।

অ্যাশেজে দুদিনেরও কম সময়ে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মোট উইকেট পড়েছে ৩৬টি। প্রথম দিন ২০ উইকেট পতনের পর দ্বিতীয় দিনও ১৬ উইকেটের পতন হয়েছে দুদলের। অবশ্য দুদিনে ১৮০ ওভার খেলা হয়নি। দুইদিনে সবমিলে খেলা হয়েছে মাত্র ১৪২ ওভার। সবমিলে দুই দিনের চার ইনিংসে এসেছে মাত্র ৫৭২ রান।

এমসিজিতে টসে জিতে আগে বল করে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র ১৫২ রানে অলআউট করে দেয় ইংল্যান্ড। প্রথম ইনিংসে সফরকারীদের আরও কম মাত্র ১১০ রানে গুটিয়ে ৪২ রানের লিড পায় অজিরা। দ্বিতীয় ইনিংসে স্টিভেন স্মিথের দলকে মাত্র ১৩২ রানে অলআউট করে দিলে ইংল্যান্ডের জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৭৫ রান যা ৪ উইকেট হাতে রেখে জিতে নেয় স্টোকসের দল। দুই ইনিংসে ৭ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন জশ টাং।

প্রথম ইনিংসে ৪২ রানের সাথে আরও ৪ রান যোগ করে প্রথম দিন শেষ করেছিল অজিরা। তবে দ্বিতীয় দিন ব্যাটে নেমে ব্রাইডন কার্স ও স্টোকসের তোপে পড়ে অজিরা। দ্বিতীয় ইনিংসে ট্রাভিস হেডের সর্বোচ্চ ৪৬, স্মিথের অপরাজিত ২৪ এবং ক্যামেরন গ্রিনের ১৯ রান ছাড়া অজিদের আর কোনো ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি। কার্স ৪টি, স্টোকস ৩টি, টাং ২টি এবং অ্যাটকিনসন একটি উইকেট নিয়েছেন।

Reneta

১৭৫ রানের জয়ের লক্ষ্যে শুরুটা ভালো করেন ইংল্যান্ডের দুই ওপেনার জ্যাক ক্রোলি ও বেন ডাকেট। ক্রোলি ৩৭ এবং ডাকেট ৩৪ রান করে সাজঘরে ফেরেন। ইনিংসে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেন জ্যাকব বেথেল। এছাড়া হ্যারি ব্রুকের অপরাজিত ১৮ রানে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড।

অজিদের তিন পেসার মিচেল স্টার্ক, ঝাই রিচার্ডসন এবং স্কট বোল্যান্ড ২টি করে উইকেট নিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যাশেজইংল্যান্ডএমসিজিকার্সটাংলিড স্পোর্টসস্টার্কস্টোকসস্মিথহেড
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্রীড়াখাতের উন্নয়নে চীনের বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগের প্রস্তাব সংস্কৃতি মন্ত্রণালয়ের

মার্চ ৩১, ২০২৬

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: ব্যক্তি জীবনে কী প্রভাব পড়বে?

মার্চ ৩১, ২০২৬

একযুগের খরা কাটিয়ে চারবারের চ্যাম্পিয়ন ইতালি পারবে বিশ্বকাপ খেলতে?

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতে বড় সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ, খতিয়ে দেখা হচ্ছে বাংলাদেশি-পাকিস্তানি যোগ

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT