জনপদ

হোম কোয়ারেন্টাইন না মানায় প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা

হোম কোয়ারেন্টাইন না মানায় প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইল জেলা-যুগান্তর

টাঙ্গাইলের সখীপুরে সিঙ্গাপুর ফেরত এক প্রবাসী হোম কোয়ারেন্টাইন না মানায় তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার সকালে ওই প্রবাসীকে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা। ওই প্রবাসী উপজেলার কাকড়াজান ইউনিয়নের বৈলারপুর গ্রামের বাসিন্দা।

জানা যায়, ওই প্রবাসী গত ৭ মার্চ সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন। দেশে ফিরে তিনি জনসম্মুখে ঘুরা ফেরা করছিলেন। খবর পেয়ে বুধবার সকালে স্বাস্থ্য বিভাগের একটি টিম ওই বাড়িতে গিয়ে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখতে ব্যর্থ হন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা বলেন, ‘ওই প্রবাসী কোনও ভাবেই হোম কোয়ারেন্টাইনে থাকতে রাজি হচ্ছিলেন না। পরে তাকে জরিমানা করা হয়েছে। সেই সাথে তাকে একটি ঘরে একাই থাকার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।’

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহেদুজ্জামান চ্যানেল আই অনলাইনকে বলেন, এখন পর্যন্ত জেলার ১০২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…