চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোম অ্যাডভান্টেজ পাওয়া উচিত, তবে..

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৯:৩৭ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের সব দলই হোম অ্যাডভান্টেজ নেয় নিজেদের শক্তির জায়গা অনুযায়ী। বাংলাদেশ যেমন তা নিচ্ছে স্পিনিং উইকেট বানিয়ে। গত অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে সাফল্যের মূলে ছিল স্পিন-সহায়ক উইকেট। একই ধরনের উইকেটে অস্ট্রেলিয়ার সঙ্গেও দারুণ লড়াই করছে বাংলাদেশ। আন্তর্জাতিক সিরিজ এলে যে ধরনের উইকেটে খেলা হয় ঘরোয়া ক্রিকেটে তার চর্চা হয় কতটা, এমন প্রশ্ন তামিম ইকবালের।

‘আমাদের হোম অ্যাডভান্টেজ পাওয়া উচিত। কিন্তু এই ধরনের উইকেটে ঘরোয়া ক্রিকেটে আমরা কতটা খেলি? আমরা খেলি না। আমরা এ ধরনের উইকেটে খেলি আন্তর্জাতিক ম্যাচ এলে। আন্তর্জাতিক ম্যাচ এলে আমাদের কন্ডিশনটাকে আমাদের জন্য অ্যাডভান্টেজ বলা হয়, আর বিদেশি দলের জন্য যা ডিসঅ্যাডভান্টেজ হয়ে দাঁড়ায়।’

বিদেশ সফরের কথা চিন্তা করে দেশের কয়েকটি ভেন্যুতে ঘাসের উইকেট বানিয়েছে বিসিবি। ঘরোয়া লংগার ভার্সন ক্রিকেটের আসর এনসিএল, বিসিএলের ম্যাচগুলো হচ্ছে সেখানে। তামিম মনে করেন যেহেতু ঘরের মাটিতে বেশি খেলে বাংলাদেশ; সেহেতু নিজস্বতা ধরে রাখাটা জরুরী।

‘ঘরোয়া ক্রিকেটে আমরা ঘাসের উইকেট নিয়ে ব্যস্ত। অথচ আন্তর্জাতিক ক্রিকেটে সেখানে খেলি না। এই চিন্তাগুলো বদলাতে হবে। ঘাসের উইকেটে আমরা দেশের বাইরে খেলি। বছরে একটা-দুইটা ট্যুর করি। আমার কাছে মনে হয়, আমরা যদি এ ধরনের উইকেটে খেলতে চাই বাংলাদেশের মাটিতে, তাহলে ঘরোয়া ক্রিকেটেও এ ধরনের উইকেট করা উচিত। সব মাঠে সম্ভব না হলেও একটা দুইটা মাঠে করা উচিত। এটা হলে নতুনরা অভ্যস্থ হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আসবে।’

টেস্ট দলের সহ-অধিনায়ক তামিম ইকবাল মনে করেন স্পিনিং উইকেট হলেই যে স্পিনাররা বল ফেললেই উইকেট পেয়ে যাবে এমনও নয়। তার মতে উইকেট তোলার কৌশল আছে সেটি শেখার জায়গা ঘরোয়া ক্রিকেট, ‘স্পিনিং ট্র্যাক হলেই জাস্ট একটা স্পিনার এসে বল করে উইকেট পেয়ে যাবে, এমনও না। এটারও একটা কৌশল আছে। যারা আছে, তাদেরও শিখতে সহজ হবে। ঘাসের উইকেটের চিন্তা বাদ দিয়ে এ সব নিয়ে যদি ভালোভাবে চিন্তা করে, তাহলে বেশি কাজে দেবে।’

ছবি: সাকিব উল হাসান

ট্যাগ: তামিম ইকবাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাইলে চলন্ত বাসে কলেজ ছাত্রীকে গণধর্ষণের পর হত্যা

পরবর্তী

সেলফি শিকারিদের আক্রমণে জ্যাকুলিন, বাঁচালেন বরুণ

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সেলফি শিকারিদের আক্রমণে জ্যাকুলিন, বাঁচালেন বরুণ

অ্যাম্বুলেন্স ও পুলিশ গাড়ি সহ একটি শহর রাস্তায় জরুরি পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে লাইব্রেরিতে বন্দুকধারীর হামলায় দুইজন নিহত

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT