চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোটেলে ফিরে মেহেদি মিরাজের এক্সক্লুসিভ সাক্ষাতকার

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
১১:৪০ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০১৬
স্পোর্টস
A A

ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর হোটেলে ফিরে মেহেদি হাসান মিরাজ চ্যানেল আই অনলাইনকে দেওয়া একান্ত সাক্ষাতকারে বলেছেন, আত্মবিশ্বাসই টাইগারদের জয় এনে দিয়েছে।

একটা সময় কুক-ডাকেটের ১০০ রানের জুটিতে ধূসর হতে যাওয়া টাইগাদের টেস্ট জয়ের স্বপ্ন আবারও ফিরে আসে মিরাজেরই হাত ধরে। চা বিরতির পর ফিরে ২৪তম ওভারের প্রথম বলেই বিপজ্জনক হয়ে ওঠা ডাকেটকে বোল্ড করে প্যাভিলিয়নের পথ ধরান মিরাজ।

ওই ব্রেকথ্রু নিয়ে তিনি বলেন: আমরা জানতাম একটি উইকেটই আমাদের খেলায় ফিরে আসার জন্য যথেষ্ট ছিল। আমরা সেটা করতে পেরেছি। আর যখনই ভুল করেছি, সাকিব ভাই-তাইজুল ভাই পাশ থেকে সাহস জুগিয়েছেন।

তার অভিষেকের চট্টগ্রাম টেস্টের অভিজ্ঞতা টেনে এনে তিনি বলেন, চট্টগ্রাম টেস্টে আমি অনেক নার্ভাস ছিলাম। দেখা যাচ্ছে মাঝে মাঝে গুড লেন্থে বল করতে পারছি না। এক্ষেত্রে আমি আমার সিনিয়র খেলোয়াড়দের ধন্যবাদ জানাতে চাই। মুশফিক-সাকিব-তামিম-মাহমুদউল্লাহ ভাইরা সব সময় আমার আমাকে পাশ থেকে আত্মবিশ্বাস দিয়ে গেছেন।

অভিষেক টেস্টে ৭ উইকেট, দ্বিতীয় টেস্টে এক ডজন! ভেঙে দিয়েছেন শত বছরেরও পুরনো অজি লেগ স্পিনার ফেরিসের রেকর্ড। তবে এসব নিয়ে খুব একটা ভাবছেন না মিরাজ। তিনি মনে করছেন, কেবল আন্তর্জাতিক ক্রিকেটের পাঠ শুরু হলো। এখন নিয়মিত পারফরম্যান্স করে যাওয়াটাই মূল চ্যালেঞ্জ।

তবে নিজের পারফরম্যান্স ডিঙিয়ে ব্যাটম্যানদের প্রশংসাই করলেন তিনি। ‘দেখুন, ব্যাটসম্যানরা যদি রান না করে আসতেন! আমাদের কী করার ছিলো? ব্যাটসম্যানরা তাদের কাজটা করে এসেছিলেন বলেই আমি-সাকিব-তাইজুল ভাইরা নিজেদের কাজটা ঠিকঠাক করে আসতে পেরেছি।team_dhaka-690x450

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জুনিয়র টাইগারদের নেতৃত্ব দিয়ে লাইমলাইটে আসা মিরাজ জানালেন তার ভবিষ্যৎ চিন্তার কথা। তিনি বলেন: ভালো পারফরম্যান্সের মধ্য দিয়ে আগামীতে দলকে আরো অনেক কিছু দিতে চাই। এই সিরিজে সুযোগ পেয়ে রান করতে ব্যর্থ হলেও আগামীতে টেলএন্ডে রান এনে দেওয়ার স্বপ্নের কথাও জানালেন তিনি।

ট্যাগ: মেহেদি হাসান মিরাজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কথার পেছনে অনেক কথা থাকে, অনেক লুকায়িত সত্য থাকে

পরবর্তী

টাইগারদের জন্য প্রিন্সের শুভেচ্ছা

পরবর্তী

টাইগারদের জন্য প্রিন্সের শুভেচ্ছা

জেমস কোমি ও হিলারি ক্লিনটন

এফবিআই’র পদক্ষেপ অযৌক্তিক, বিধিবহির্ভূত: মার্কিন বিচার বিভাগ

সর্বশেষ

আর্সেনালের ব্রাজিলিয়ানকে নিয়ে যাচ্ছে সৌদির আল হিলাল

আগস্ট ৩০, ২০২৬

জয়ে চেলসি অধ্যায় শুরু মার্টিনেজের

আগস্ট ৩০, ২০২৬

বিয়েতে ভয় !!

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’, নিবন্ধনের সময় বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT