চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেরাথ জাদুতে চালকের আসনে শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৫ পূর্বাহ্ণ ১৬, অক্টোবর ২০১৫
স্পোর্টস
A A

গল টেস্টের তৃতীয় দিন শেষেও চালকের আসনে স্বাগতিক শ্রীলঙ্কা। ফলোঅনে পড়া সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ইনিংস পরাজয় এড়াতে লড়াই করছে।

লঙ্কানদের থেকে ১৬৬ রান পিছিয়ে থেকে হাতে ৮ উইকেট নিয়ে চতুর্থ দিন শুরু করবে ক্যারিবীয়রা।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দিয়েছেন লঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথ। একাই ৬ উইকেট তুলে নেন তিনি। দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন একটি উইকেট।

প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৪৮৪ রানের জবাবে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ সবক’টি উইকেট হারিয়ে তোলে ২৫১ রান।

ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২ উইকেট হারিয়ে ৬৭ রানে দিন শেষ করেছে ক্যারিবীয়রা। ম্যাচের প্রথম দিন শতক পূরণ করেন লঙ্কান ওপেনার করুণারাত্মে। তার পথ ধরে টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন চান্দিমাল। করুণা ১৮৬ আর চান্দিমাল ১৫১ রান করেন।

দলীয় ৩৩৯ রানে এ দু’জনের ২৩৮ রানের জুটি ভাঙে। দুই রানের জন্য অর্ধশতক বঞ্চিত হন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। শেষ পর্যন্ত ১৫২.৩ ওভারে ৪৮৪ রানে লঙ্কানদের ইনিংস থামে।

Reneta

ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট দখল করেন লেগ স্পিনার দেবেন্দ্র বিশু। জেরম টেইলর নেন দুই উইকেট। কেমার রোচ, জেসন হোল্ডার, শ্যানন গ্যাব্রিয়েল ও মারলন স্যামুয়েলস একটি করে উইকেট লাভ করেন।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৮২ ওভারে ২৫১ রান তোলে। দলের হয়ে ইনিংস সর্বোচ্চ রান আসে ড্যারেন ব্রাভোর ব্যাট থেকে। ৫০ রান করে সাজঘরে ফেরেন তিনি। এছাড়া, ব্রাথওয়েইট ১৯, হোপ ২৩, স্যামুয়েলস ১১, ব্লাকউড ১১, রামদিন ২৩, হোল্ডার ১৯, কেমার রোচ ২২, টেইলর ৩১, বিশু ২৩ রান করেন।

ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৮ রানের মাথায় ওয়েস্ট ইন্ডিজ ওপেনার শাই হোপকে হারায়। ব্যক্তিগত ৬ রান করে শ্রীবর্ধনের বলে বোল্ড হয়ে বিদায় নেন তিনি।

দলীয় ৬০ রানের মাথায় আরেক ওপেনার ব্রাথওয়েইট হেরাথের স্পিন জাদুতে কাবু হন। এলবির ফাঁদে পরে ক্যারিবীয় এ ওপেনার ব্যক্তিগত ৩৪ রান করে বিদায় নেন।

তৃতীয় দিন শেষে অপরাজিত রয়েছেন ড্যারেন ব্রাভো এবং নাইট ওয়াচম্যান বিশু। ব্রাভো ২০ রানে আর বিশু ৬ রান নিয়ে চতুর্থ দিন ব্যাটিংয়ে নামবেন ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘নিজেদের কি ঈশ্বর মনে করছেন?’

জুলাই ২১, ২০২৬

‘যারা নীরব, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নিকোটিন পাউচের বাজারজাতকরণ অভিযোগের দাবি প্রজ্ঞা ও আত্মার

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT