চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কার সিরিজ জেতার ম্যাচে ‘ফ্লাডলাইট’ বিভ্রাট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৩ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

ম্যাচের ফলাফল তখন প্রায় নিশ্চিত। হাম্বানটোটায় দর্শকরা উল্লসিত হয়ে অপেক্ষায় স্বাগতিক শ্রীলঙ্কার ম্যাচ জয়ের। ওয়েস্ট ইন্ডিজের আর ২ উইকেট হলে সিরিজটাও জেতা হয়ে যাবে লঙ্কানদের। এমন সময়ই অন্ধকার নামলো রাজাপাকসে স্টেডিয়ামে। কিছুক্ষণের জন্য পুরো মাঠ অন্ধকার। আলো অবশ্য ফিরে এসেছে কিছুক্ষণ বাদেই। দ্রুতই সেই ২ উইকেট তুলে নিয়ে ক্যারিবীয়দের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে দিমুথ করুনারত্নের দল।

আবিষ্কা ফার্নান্দো ও কুশল মেন্ডিসের জোড়া সেঞ্চুরিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ৩৪৫ রানের বিশাল এক পাহাড় দাঁড় করিয়েছিলো শ্রীলঙ্কা। এর কোন জবাবই দিতে পারেনি ক্যারিবীয় ব্যাটসম্যানরা। ১৮৪ রানে অলআউট হয়ে ম্যাচ হেরেছে ১৬১ রানের বিশাল ব্যবধানে!

অথচ এতটা রান হবে লঙ্কান ইনিংসে সেটা শুরুতে একদমই বোঝা যায়নি। মাত্র তৃতীয় ওভারে শেলডন কটরেলের জোড়া ছোবলে সাজঘরের পথে অধিনায়ক করুনারত্নে ও কুশল পেরেরা।

সাফল্য সেখানেই শেষ ওয়েস্ট ইন্ডিজের। সেই নড়বড়ে ইনিংস থেকে তৃতীয় উইকেটে ২৩৯ রানের বিশাল এক জুটি গড়েন ফার্নান্দো ও মেন্ডিস জুটি। দুজনেই পেয়েছেন সেঞ্চুরি। ১২৩ বলে ১০ চারে ১২৭ রান করে আউট হয়েছেন ফার্নান্দো। সমান বল খেলে ১১৯ রান আউট হওয়ার আগে ১২টি চার মেরে গেছেন কুশল মেন্ডিস। দু’জনেই আউট হয়েছেন আলজেরি জোসেপের বলে। শেষদিকে থিসারা পেরেরার ২৫ বলে ৩৬ রানের ইনিংসে তিনশো পেরোয় স্বাগতিকরা।

ব্যাটিংয়ে নেমে শেই হোপ জবাব দিতে শুরু করলেও বাকি ব্যাটসম্যানরা কেউ তেমন মোকাবিলা করতে পারেননি লঙ্কান বোলারদের। হোপ করেছেন সর্বোচ্চ ৫১। অলআউট হয়েছে ৬৫ বল আগেই।

লঙ্কান বোলারদের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন ভানিদু হাসারাঙ্গা ও লক্ষ্মণ সান্দাকান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সদস্যপদ’ টিকিয়ে রাখতে কমনওয়েলথ গেমসে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই ১৪, ২০২৬

সংসদে ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT