চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেফাজতে ইসলামের বিবৃতি প্রত্যাখ্যান করেছে গণকমিশন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৫ অপরাহ্ণ ১২, মে ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশি সংবাদ মাধ্যমের পরিচিত চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

গণমাধ্যমে প্রকাশিত গণকমিশনের রিপোর্ট সম্পর্কে হেফাজতে ইসলামের বিবৃতি প্রত্যাখ্যান করেছে মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশন।

আজ বৃহস্পতিবার গণকমিশনের সদস্য সচিব ব্যারিস্টার ড. তুরিন আফরোজ সাক্ষরিত এক বিবৃতিতে এ কথা বলা হয়।

বিবৃতিতে বলা হয়, ‘আজ (১২ মে) গণমাধ্যমে প্রকাশিত হেফাজত আমীর মুহিব্বুল্লাহ বাবুনগরী সাক্ষরিত হেফাজতে ইসলামের বিবৃতি আমাদের নজরে এসেছে। দীর্ঘ এক বছর মাঠপর্যায়ে তদন্ত করে সন্ত্রাস বিশেষজ্ঞ, গবেষক, সাংবাদিক, মানবাধিকার নেতা এবং হেফাজত নিয়ন্ত্রিত বিভিন্ন মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের বক্তব্য ও প্রমাণের ভিত্তিতে আমাদের শ্বেতপত্র প্রণয়ন করা হয়েছে। আমাদের অনুসন্ধান ও অভিযোগ সত্য কিনা সেটা প্রমাণের দায়িত্ব সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।’

Banglabid

‘অভিযোগ প্রমাণ/অপ্রমাণের আগে হেফাজতে ইসলাম ২০১৩ সালের মে মাসের মতো যে ভয়ঙ্কর ভাষায় হুমকি দিয়েছে, তা তাদের বাংলাদেশের সংবিধান ও রাষ্ট্রবিরোধী চক্রান্তের অন্তর্গত। আজ হেফাজতে ইসলাম আমাদের হুমকি দিয়ে যে বিবৃতি দিয়েছে এটাকে হালকাভাবে দেখার সুযোগ নেই।’

বিবৃতিতে বলা হয়, ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে সমাবেশের নামে হেফাজতে ইসলাম যে মহাতাণ্ডব ও সন্ত্রাস সংঘটিত করেছে সে বিষয়ে দেশবাসী বিলক্ষণ অবগত আছেন। সেদিন তারা মহাখালীতে নির্মূল কমিটির শান্তিপূর্ণ সমাবেশে অতর্কিত হামলা চালিয়ে সংগঠনের বহু নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গুরুতরভাবে আহত করেছে। সেই অপরাধের মামলা এখনও বিচারাধীন আছে। ৫ ও ৬ মে মতিঝিলের শাপলা চত্বরে এবং সারাদেশে হেফাজতের সন্ত্রাসী তাণ্ডবের ক্ষয়-ক্ষতির বিবরণ এবং নিহতদের পরিবারবর্গের বক্তব্য ও আহতদের বক্তব্য ২০১৩ সালে আমরা শ্বেতপত্রে প্রকাশ করেছি।

‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে বুড়িগঙ্গায় নিক্ষেপ করার ঘোষণা সহ গত বছর স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন বানচালের জন্য সারাদেশে হেফাজতীদের তাণ্ডবে জড়িত হেফাজতে ইসলামের সন্ত্রাসী শীর্ষ নেতাদের গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী যা আমাদের এবারের শ্বেতপত্রে প্রকাশিত হয়েছে। এসব সন্ত্রাসের সঙ্গে ইসলাম ধর্মের বিন্দুমাত্র সম্পর্ক নেই। ১৯৭১ সাল থেকে হেফাজতের প্রতিষ্ঠাতারা এবং অন্যান্য নেতারা যাবতীয় হত্যা, সন্ত্রাস ও তাণ্ডব ইসলামের নামে জায়েজ করতে চেয়েছে, যা এদেশের জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।’

Reneta

বিবৃতিতে বলা হয়, আমরা আবারও সরকারের আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ এবং অন্যান্য সংস্থাসমূহের প্রতি আহবান জানাচ্ছি- বাংলাদেশের জাতীয় নিরাপত্তা এবং মুক্তিযুদ্ধের চেতনা সুরক্ষিত ও সমুন্নত রাখার প্রয়োজনে অবিলম্বে হেফাজতে ইসলামসহ অন্যান্য জঙ্গি মৌলবাদী সাম্প্রদায়িক সংগঠনের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে এবং বিভিন্ন সময়ে গণমাধ্যমে উত্থাপিত অভিযোগসমূহ দ্রুত তদন্ত করে সে বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশ থেকে এবার হজে যেতে পারবেন ৫৭ হাজার ৫৮৫ জন

পরবর্তী

সাভারে কৃষিপণ্য উৎপাদন প্রতিযোগিতা পরিদর্শনে সেনাপ্রধান

পরবর্তী
সেনাপ্রধান সাভারে কৃষিপণ্য উৎপাদন প্রতিযোগিতা পরিদর্শন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাভারে কৃষিপণ্য উৎপাদন প্রতিযোগিতা পরিদর্শনে সেনাপ্রধান

শ্রীলঙ্কা দলের ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, বাংলাদেশ দলের খেলোয়াড়রা পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে পৌঁছাল শ্রীলঙ্কা দল

সর্বশেষ

মধুমিতায় ৭ দিনের চলচ্চিত্র উৎসবে যা থাকছে

আগস্ট ২১, ২০২৬

ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু, প্রাণ গেল মায়েরও

আগস্ট ২১, ২০২৬

উপসাগরীয় দেশগুলো থেকে ২১ হাজার ৯৫১ পাকিস্তানি নাগরিককে বহিষ্কার

আগস্ট ২১, ২০২৬

ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার পরিচালক খায়রুল ইসলামের প্রয়াণ

আগস্ট ২১, ২০২৬

টিকটকে মানসিক স্বাস্থ্য চিকিৎসা: সমাধান নাকি নতুন সংকট?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT