চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেফাজতের সঙ্গে কোনো চুক্তি হয়নি: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১১ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০১৭
রাজনীতি
A A

চৌধুরী ফরিদ, চট্টগ্রাম প্রতিনিধি: কোনো ইসলামিক দল বিশেষ করে হেফাজতের সঙ্গে সরকার কিংবা আওয়ামী লীগ কোনো চুক্তি করেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের মূল ধারায় ফিরিয়ে আনতে স্বীকৃতি দেয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের মূল ধারায় ফিরিয়ে আনতে আমরা স্বীকৃতি দিয়েছি। ৭০ হাজার প্রতিষ্ঠান আর এসব প্রতিষ্ঠানের প্রায় ১৪ লাখ শিক্ষার্থীর কোনো ঠিকানা নেই। এরা যে ভবিষ্যতে কোনো চাকরি পাবে এর কোনো গ্যারান্টি নেই। এসব মানবিক দিক বিবেচনা করে আমরা তাদেরকে স্বীকৃতি দিয়েছি।

তিনি বলেন, এর মানে এই নয় যে আমরা হেফাজত কিংবা অন্য কোনো ইসলামি দলের সঙ্গে কোনো চুক্তি করেছি। তাদের কারো সঙ্গে আমাদের কোনো চুক্তি হয়নি।

এসময় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগচট্টগ্রামহেফাজত ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ওমানে গাড়িতে মৃত ৪ ভাইয়ের মরদেহ এসেছে দেশে

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানে কিশোরী টিকটক তারকা হত্যায় একজনের মৃত্যুদণ্ড

মে ২০, ২০২৬

কর বিষয়ক তদন্ত থেকে মুক্তি পেল ট্রাম্প পরিবার

মে ২০, ২০২৬

ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় নষ্ট হচ্ছে শত বিঘার ধান-পাটসহ বিভিন্ন ফল

মে ২০, ২০২৬

যুদ্ধের উত্তাপের মধ্যেও ব্যতিক্রমী এক অনুষ্ঠান হয়েছে ইরানে

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT