চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেড টু হেডে বাংলাদেশ পাকিস্তান

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
১২:৫৯ পূর্বাহ্ন ১৭, এপ্রিল ২০১৫
স্পোর্টস
A A

ক্রিকেটে দুই প্রতিদ্বন্দ্বী দেশের নাম বাংলাদেশ-পাকিস্তান। এ পর্যন্ত দুই দল সর্বমোট ৩২ বার মুখোমুখি হয়েছে। সেখানে পাকিস্তানের ৩১ জয়ের বিপরীতে বাংলাদেশের জয় মাত্র ১টি ম্যাচে। তাও আবার ১৯৯৯ বিশ্বকাপে টাইগারদের প্রথম বিশ্ব আসরে। ঐ একটি মাত্র সান্তনার জয় অর্জন করতে পেরেছে বাংলাদেশ। তারপর কেটে গেছে প্রায় ১৬ বছর।

তবে বর্তমান এই দলটিকে সমীহ করছেন পাক কোচ ওয়াকার ইউনুস। আর করবেনই না কেন? বর্তমান পাকিস্তান দলের চেয়ে বেশ কয়েকটি  বিবেচনায় তুলনামূলক এগিয়ে বাংলাদেশ।

পাকিস্তানের হয়ে ১০০’তম ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে কেবল দুজন ক্রিকেটারের; মোহাম্মদ হাফিজ আর সাঈদ আজমল। তার বিপরীতে বাংলাদেশ দলের পাঁচজন ক্রিকেটার খেলেছেন শততম ম্যাচ। তারা হলেন; মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদুল্লাহ। পাকিস্তান স্কোয়াডের ১৫ ক্রিকেটারের খেলা মোট ম্যাচ মাত্র ৫৪০টি, যার মধ্যে গড়ে একজন খেলেছেন ৩৬টি ম্যাচ। অপরদিকে, বাংলাদেশ স্কোয়াডের ১৪ জন ক্রিকেটারের মোট ম্যাচ সংখ্যা ৮৬৭টি, যার মধ্যে গড় ম্যাচ ৬২টি। সফরকারীদের ১৫ জন ক্রিকেটার মিলে দলীয় সর্বমোট সংগ্রহ; ৯ হাজার ১১৬ আর স্বাগতিক দলের ১৪ জন নিয়ে দলীয় মোট রান; ১৭ হাজার ৭৯১। এছাড়াও পাকিস্তানের ১৫ জনের ব্যাটিং গড় ২৫ দশমিক ৭৫ এবং বাংলাদেশের ১৪ জনের ব্যাটিং গড় বেশি ২৮ দশমিক ৪২ করে।

পাকিস্তানী বোলারদের(১৫ জন) ৪৮৪ উইকেট শিকারের বিপরীতে টাইগার বোলারদের(১৪ জন) ৮০ উইকেট বেশি অর্থাৎ ৫৬৪টি। সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে বর্তমান পাকিস্তান দলের ১৫ জনের মধ্যে ৯ জনই খেলেনি এবারের বিশ্বকাপ। আর বাংলাদেশ দলের ১৪ জনের মধ্যে মাত্র ২ জন বাদে বাকি ১২ জনই ছিলেন বিশ্বকাপ স্কোয়াডে। তাই আশা করা হচ্ছে মাঠের লড়াইয়ে নামার আগে এই পরিসংখ্যানগুলো জেতার মানসিকতায় সাহায্য করবে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

আম্পায়ারিং নিয়ে উয়েফায় অভিযোগ করেছে বার্সেলোনা

এপ্রিল ১০, ২০২৬

ইরানকে হরমুজে চাঁদা আদায় বন্ধ করতে হবে: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ১০, ২০২৬

লেবাননে হামলার পর শান্তি আলোচনার ইঙ্গিত দিলেন নেতানিয়াহু

এপ্রিল ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

এপ্রিল ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি মারা গেছেন

এপ্রিল ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT