মা হতে যাচ্ছেন ব্রিটিশ গায়িকা হেইডি রেঞ্জ। হ্যালো ম্যাগাজিনকে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। তার কথায়, ‘আমি প্রথমবারের মতো মা হতে যাচ্ছি। যা আমি এবং আমার স্বামী অ্যালেক্স দুজনের জন্যই অনেক আনন্দের।’
প্রপার্টি ডেভেলপার অ্যালেক্স পার্টাকিসকে গত বছর সেপ্টেম্বরে বিয়ে করেন হেইডি। বেশ ধুমধাম করেই বিয়ের আয়োজন করেন তারা। অনুষ্ঠানটির আয়োজন করা হয় ইতালির ফ্লোরেন্সে। আর বছর ঘুরতে না ঘুরতেই সন্তানের আগমনের খবরে বেশ উচ্ছসিত তারা।
হেউডি আরও জানান, সংস্কার কাজ শেষ হওয়ার পর নতুন বাড়িতে উঠেছেন তারা। আর তার সাথে যোগ হলো আরেকটি নতুনের আগমনের খবর।
৩৪ বছর বয়সী হেইডি রেঞ্জ শুধু গায়িকাই নন, তিনি গীতিকারও। ইন্ডিয়া টুডে, টাইমস অব ইন্ডিয়া।










