চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেঁটে হেঁটেই কি রোম জয় করবেন মেসি?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৬ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

হেঁটে হেঁটেই কি রোম জয় করবেন মেসি? শোনা যাচ্ছে, হ্যামস্ট্রিংয়ের চোট থেকে এখনো পুরোপুরি মুক্ত নন। তাই লা লিগায় সেভিয়ার বিপক্ষে তার জন্য যে ‘নির্দেশিকা’ ছিল চ্যাম্পিয়ন্স লিগে রোমার বিপক্ষে সেগুলো থাকলে হেঁটেই রোম জয় করবেন এলএম টেনকে।

সেভিয়ার বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন মেসি। তার প্রতি ফিজিও’র দুটি ‘নির্দেশনা’ ছিল। এক- বেশি গতিতে ছোটাছুটি না করা, দুই- আচমকা জায়গা না বদলানো। তাই ওই ম্যাচে মেসিকে বেশিরভাগ সময় হেঁটেই কাটাতে দেখা গেছে।

মঙ্গলবার পর্যন্ত খবর, রোমার বিপক্ষে মেসি খেলবেন। কিন্তু আর্জেন্টাইন সুপারস্টার কতটা ছন্দ নিয়ে খেলতে পারবেন সেটা এখনো পরিষ্কার নয়। মেসির মত এই ম্যাচে একটু সংশয় আছে সার্জিও বুসকেটসকে নিয়েও।

মেসির কম দৌড়ানো অবশ্য হ্যামস্ট্রিংয়ের ইনজুরির পর নয়, এর আগেও মাঠে তাকে হেঁটে বেড়াতে দেখা গেছে। একটি সুইস পত্রিকা রীতিমত পরিসংখ্যান দিয়ে দেখিয়েছে, চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ফরোয়ার্ডদের মধ্য সবচেয়ে কম দৌড়েছেন মেসি। তারা মান্যতা সূচক হিসেবে ধরেছেন, প্রতি মিনিটে একজন ফরোয়ার্ড কত মিটার দৌড়েছেন।

এই তালিকায় সবার উপরে আছেন বায়ার্ন মিউনিখের থমাস মুলার। প্রতি মিনিটে ১২৪.৮ মিটার দৌড়েছেন জার্মান তারকা। আর মেসি সেখানে দৌড়েছেন ৮৯.৯ মিটার। বড় দলের তারকাদের মধ্যে মেসি আছেন ১২ নম্বরে।

তালিকায় মেসির অন্যতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর অবস্থানও তেমন সুবিধাজনক নয়। সিআর সেভেন আছেন ৯ নম্বরে। মুলার এবং রোনালদোর মাঝখানে পরপর আছেন টটেনহ্যামের হ্যারি কেন, পিএসজির এডিনসন কাভানি-নেইমার, ম্যানচেস্টার সিটির সার্জিও আগুয়েরো, রিয়ালের করিম বেনজেমা, বায়ার্নের রবার্ট লেভানডোভস্কি ও পিএসজির কাইলিয়ান এমবাপে।

Reneta

রোমার সঙ্গে সবশেষ সাক্ষাতে জিতেছিল বার্সা। যে ম্যাচের স্কোরলাইনটা আবার চোখ ধাঁধানো। ইতালিয়ান জায়ান্টদের ৬-১ গোলে উড়িয়ে দিয়েছিল কাতালানরা। সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন মেসি ও সুয়ারেজ। এবারও ফর্মের তুঙ্গে আছেন মেসি। খুব বেশি পিছিয়ে নেই উগুরুয়েন তারকাও।

আজ যদি মেসিকে বদলি হিসেবেও নামতে হয়, তবুও স্বস্তিতে থাকতে পারবে না রোমা। মেসিকে এমনিতেই সুপার সাব বলে ডাকা হচ্ছে। সেভিয়া ম্যাচে শেষ মুহূর্তে গোল করে দল বাঁচানোর পর তো কথাই নেই। ১৩বার বদলি নেমে ৯টি গোল করেছেন মেসি। যা সুপার সাব তকমা দেয়ার জন্য যথেষ্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগলিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin2

সর্বশেষ

প্রেম, ব্যক্তিজীবন ও ক্যারিয়ার—পূর্ণিমার প্রশ্নে খোলামেলা শাকিব

জুলাই ২৩, ২০২৬

‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন

জুলাই ২৩, ২০২৬

রাষ্ট্রপতি পদে ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা খাইরুল দেওয়ান কে?

জুলাই ২৩, ২০২৬

থালাপতিকে শেষবার বড়পর্দায় দেখতে দর্শকদের উন্মাদনা!

জুলাই ২৩, ২০২৬

ইউরোপের শীর্ষ ৫ লিগ: কবে-কখন নামছে ক্লাবগুলো

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT