চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হৃদয় একবার ভেঙ্গে গেলে আর জোড়া লাগে না: জনি ডেপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৩ অপরাহ্ণ ০৮, জুন ২০২০
বিনোদন
A A

পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ মার্কিন নাগরিক জর্জ ফ্লয়েড নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে চলমান বর্ণবাদবিরোধী ‘ব্ল্যাক লাইভস মেটার’ আন্দোলনে সমর্থন জানিয়েছেন জনি ডেপ। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে র‍্যাপার কিলার মাইকের একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। ভিডিওতে কিলার মাইককে আটলান্টার মেয়রের অফিসে আবেগঘন বক্তব্য দিতে দেখা গেছে।

জনি ডেপ বলেন, ‘আমেরিকা সহ পুরো বিশ্বের মানুষ একজন মানুষকে অসহায় ভাবে মরে যেতে দেখেছেন টেলিভিশনের পর্দায়, আমিও দেখেছি। তিনি নির্মম বর্বরতা, নৃশংসতা, নিষ্ঠুরতা এবং অমানবিকতার শিকার হয়েছিলেন। হাতকড়া পরা একজন মানুষ জীবন ভিক্ষা চাইছিলেন, তার গলার উপরে শরীরের সমস্ত ভর দিয়ে রেখেছিলেন শান্তি রক্ষার শপথ নেয়া একজন। জর্জ ফ্লয়েড অফিসারকে বলছিলেন যে তিনি শ্বাস নিতে পারছেন না। অসহায় হয়ে নিজের মৃত মাকেও ডেকেছিলেন তিনি। নিরাপত্তা দেয়ার শপথ করা একজন মানুষই তার চেহারা রাস্তায় পিষে ফেললো, এটা দেখে আমাদের হৃদয় কিভাবে অক্ষত থাকবে? আমি আশা করি ক্ষমতার অপব্যবহার করা এই অফিসারের শাস্তি হবে।’

জনি ডেপ আরও বলেন, ‘প্রাণ ছিনিয়ে নিলে, তা আবার ফিরিয়ে দেয়া যায় না। ঠিক একই ভাবে, হৃদয় একবার ভেঙ্গে গেলে আর জোড়া লাগে না। আমরা বর্ণবাদ এবং মানুষের চেহারা নিয়ে বিচার করার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার শপথ করি।’

জনি ডেপ তার ভক্তদেরকে কিলার মাইকের শক্তিশালী বক্তব্যটি শোনার অনুরোধ করেন।

৪৬ বছর বয়স্ক জর্জ ফ্লয়েডকে ২৫ মে সন্ধ্যায় প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের কিছুক্ষণ পর একজন পুলিশ অফিসার হাঁটু দিয়ে তাঁর গলা চেপে ধরলে কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান। ফ্লয়েড মিনোপোলিস শহরের একটি রেস্তোরাঁয় নিরাপত্তাকর্মী হিসাবে কাজ করতেন। এ ঘটনায় একজন প্রত্যক্ষদর্শীর ধারণ করা ১০ মিনিটের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে করোনা উপেক্ষা করে প্রতিবাদে সরব হন শত শত মানুষ।

 

View this post on Instagram

 

As the majority of American people, our global community and our extended family of humans helplessly watched a man die on television… I too, was exposed to the atrocity of blatant barbarism, ruthless cruelty and unmitigated lack of humanity. A handcuffed man, pleading for his life lay prone with the full weight of a man sworn to defend the peace on his neck. The victim of this heinous act of cowardice, George Floyd, told the officers that he could not breathe. As he called for his dead mother, how could our collective hearts not break as his face was ground and mashed firmly into the pavement by those sworn to protect him, and all of us? Justice, I desperately hope, will address the horror of Officer Chauvin’s nonchalance and indifference to his participation in the agony, suffering and ultimately the murder of our fellow traveler George Floyd in a grotesque illustration of the abuse of power!!! There is no way to make sense of what is senseless. There is no way to restore a life that has been taken. Just as there is no way to un-break a heart that is broken. What we can do is make a vow to ourselves that racism and the ignorance inherent in such judgmental ugliness that it gives birth to, is NO LONGER AN OPTION!!! THERE MUST BE A CHANGE!!! DEMAND IT!!!! My dear friend and brother, Killer Mike – (Run The Jewels), is a brilliant musician, artist, activist for social justice and the son of an Atlanta Policeman. He is also, one of the kindest, most caring and loving human beings that I’ve ever had the pleasure and honor to know!!! I beg everyone to listen to the remarks of this true statesman. True statesmen have never been so needed, and they’ve never been in such short supply. With All Love, JD

A post shared by Johnny Depp (@johnnydepp) on Jun 4, 2020 at 2:19pm PDT

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জনি ডেপজর্জ ফ্লয়েডলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্ধারমানিক ইকোট্যুরিজম কেন্দ্রের বন অফিসের সামনে বাঘের দেখা

জুলাই ২৫, ২০২৬

আলোকিত মানুষ গড়ার কারিগর অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদের ৮৭তম জন্মদিন

জুলাই ২৫, ২০২৬

ভবিষ্যত প্রজন্মকে প্রাণ-প্রকৃতি রক্ষার আন্দোলনে সম্পৃক্ত হবার আহ্বান

জুলাই ২৫, ২০২৬

মানবিক কারণেই জুলাইয়ের পক্ষে ভূমিকা রেখেছে সেনাবাহিনী: প্রতিরক্ষা উপদেষ্টা

জুলাই ২৫, ২০২৬

আগামী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT