চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হৃদয়ে মাটি ও মানুষ নিয়ে পিএইচডি গবেষণা

কাজী ইমদাদ কাজী ইমদাদ
১২:৩২ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০১৮
কৃষি
A A
হৃদয়ে মাটি ও মানুষ নিয়ে পিএইচডি গবেষণা

হৃদয়ে মাটি ও মানুষ নিয়ে পিএইচডি গবেষণা

কৃষি বিষয়ক তথ্যমূলক টেলিভিশন অনুষ্ঠান হৃদয়ে মাটি ও মানুষ নিয়ে এবার হয়েছে পিএইচডি গবেষণা। গবেষণায় উঠে এসেছে অনুষ্ঠানটির উপস্থাপক ও নির্মাতা শাইখ সিরাজের কৃষি বিষয়ক গণমাধ্যম কার্যক্রমের ৪০ বছরে কৃষকের প্রাপ্তি আর কৃষির বহুমুখি উন্নয়ন প্রসঙ্গ।

মানুষের কাছে কৃষির তথ্য জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে আশির দশকের শুরুতে বড় এক ভূমিকা নিয়ে আসে বাংলাদেশ টেলিভিশনের ‘মাটি ও মানুষ’ অনুষ্ঠান। শাইখ সিরাজের উপস্থাপনা আর অনুষ্ঠানের বিষয় বৈচিত্র্যর কারণে কৃষি অর্থনীতিতে তখন থেকেই সূচনা ঘটতে থাকে নতুন এক বিপ্লবের। তারই ধারাবাহিকতায় চ্যানেল আইতে শুরু হয় হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠান।

চৌদ্দ বছরে হৃদয়ে ‘মাটি ও মানুষ’ অনুষ্ঠান শুধু জনপ্রিয়তার তুঙ্গে ওঠেনি, কৃষি ও কৃষকের সঙ্গে সমাজের সকল স্তরের এক গভীর বন্ধন গড়ে উঠতে শুরু করেছে। বিষয়টি নিয়ে এর আগে নানামুখী গবেষণা হলেও এবার প্রাতিষ্ঠানিক সর্বোচ্চ ডিগ্রি পিএইচডি গবেষণায় অনুষ্ঠানটির বহুমুখি প্রভাব তুলে এনেছেন সহযোগী অধ্যাপক শেখ শফিউল ইসলাম।

গবেষণা বলছে, দেশের ৯৭ শতাংশ মানুষের কাছে হৃদয়ে মাটি ও মানুষ পৌঁছতে পেরেছে জরুরি তথ্য। কৃষিকাজে এ অনুষ্ঠানের তথ্য কাজে লাগাচ্ছেন ৪ ভাগের ৩ ভাগ কৃষক। নীতি নির্ধারকদের সঙ্গে কৃষকের সরাসরি সংযোগ গড়েছে এ অনুষ্ঠানের নিয়মিত আয়োজন কৃষি বাজেট কৃষকের বাজেট। সবকিছু ছাপিয়ে কৃষকসহ সব শ্রেণীপেশার গ্রহণযোগ্যতার কেন্দ্রে রয়েছেন অনুষ্ঠানের স্বপ্নদ্রষ্টা শাইখ সিরাজ।

টানা পাঁচ বছরের গবেষণায় শেখ শফিউল ইসলাম মাঠ পর্যায়ের বহুমুখি তথ্যের সন্নিবেশ ঘটিয়েছেন পিএইচডি অভিসন্দর্ভে। এর মধ্য দিয়ে উঠে এসেছে একটি টেলিভিশন অনুষ্ঠানের অভাবনীয় শক্তি ও প্রভাব।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাটি ও মানুষসেমি লিডহৃদয়ে মাটি ও মানুষ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিরাজগঞ্জে পিকআপ ভ্যান ও অটোরিক্সার সংঘর্ষে নিহত ২

পরবর্তী

খালেদা জিয়ার চিকিৎসা চেয়ে করা রিটের আদেশ সোমবার

পরবর্তী
খালেদা জিয়া

খালেদা জিয়ার চিকিৎসা চেয়ে করা রিটের আদেশ সোমবার

বরগুনায় গাভী পালন করে স্বাবলম্বী অর্ধশতাধিক খামারি

সর্বশেষ

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬

বক্স অফিসে হাজার কোটি, এবার নেটফ্লিক্সেও ইতিহাস গড়ল ‘ধুরন্ধর’

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে আর্জেন্টিনার শুরুর একাদশ এমন হচ্ছে?

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ মানেই ‘দ্যা গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’

জুলাই ১৯, ২০২৬
জিয়ান্নি ইনফান্তিনো

ফুটবল না খেলেও বিশ্ব ফুটবলের সবচেয়ে ‘আলোচিত ও ক্ষমতাধর’ মানুষ

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT