দেশি-বিদেশী এক হাজারেরও বেশি হৃদরোগ বিশেষজ্ঞদের নিয়ে আন্তর্জাতিক কার্ডিওভাস্কুলার কনফারেন্সের আয়োজন করেছে ইন্টারেক্টিভ প্রফেশনাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ-আইপিডিআই ফাউন্ডেশন। দু’দিনের এ আয়োজনের উদ্বোধনীতে ছিলেন দেশ-বিদেশের অতিথিরা। ‘ডিজিটাল বিজ্ঞান-বিশ্বে একধাপ এগিয়ে’ এমন প্রতিপাদ্যে আয়োজিত কনফারেন্স হৃদরোগ প্রতিরোধে বৈজ্ঞানিক গবেষণায় ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা।







