বিনোদন

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে সায়রা বানু

সায়রা বানু ও তার স্বামী হাসপাতালে, হৃদরোগে আক্রান্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

সায়রা বানু ও তার স্বামী হাসপাতালে, হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।. Channel i News – চ্যানেল আই নিউজ

গেল জুলাই মাসেই মৃত্যু হয়েছে বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারের। তার দু’মাস কাটতে না কাটতেই হৃদরোগে আক্রান্ত হলেন সায়রা বানু। দিলীপ পত্নী এই মুহূর্তে ভর্তি আছেন মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে।

পরিবার সূত্রের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, তিন দিন আগেই রক্তচাপজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে সায়রা বানুকে। বুধবার সকালে পরিস্থিতি কিছুটা অবনতি হলে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয় বর্ষীয়ান অভিনেত্রীকে।

৫৪ বছরের দাম্পত্য সঙ্গীর হাত ছেড়ে গত ৭ জুলাই প্রয়াত হন অভিনেতা দিলীপ কুমার। দীর্ঘ পাঁচ দশকের সঙ্গীকে হারিয়ে ভেঙে পড়েছিলেন সায়রা বানু। গত কয়েকদিন ধরেই তার শরীর ভালো ছিল না। এই দম্পতির কোনও সন্তান নেই। ১৯৬৬ সালে ২২ বছরের ছোট সায়রা বানুকে বিয়ে করেছিলেন দিলীপ কুমার। সম্পর্কে চড়াই উতরাই এসেছে ঠিকই- সব বাধা বিপত্তি পেরিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত দিলীপ কুমারকে আগলে রেখেছিলেন সায়রা বানু।

চিকিৎসকদের কাছে দিলীপ কুমারের মৃত্যুর খবর শুনে সায়রা বানু বলে উঠেছিলেন, ‘ভগবান আমার বেঁচে থাকার কারণটাই কেড়ে নিল…সাহাবকে ছাড়া তো আমার জীবন অর্থহীন, আমি কিছু ভাবতেই পারছি না…দয়া করে সকলে প্রার্থনা করুন’।

সায়রা বানুর অসুস্থতার খবরে উদ্বিগ্ন তার অনুরাগীরা। সকলেই দিলীপ-জায়ার দ্রুত আরোগ্য কামনা করছেন।

বিষয়:জীবন দম্পতি দিলীপ কুমার সায়রা বানু সিনেমা হাসপাতাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…