চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হৃদয়ের ৫৬ বলে অপরাজিত ৯৭, রাজশাহীর সামনে রংপুরের ১৭৮

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৩ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: বিপিএলে চলতি আসরে প্রথম ফিফটির দেখা পেয়েছেন তাওহীদ হৃদয়। সেঞ্চুরির কাছাকাছি পৌঁছেছিলেন। তবে বিপিএলে নিজের দ্বিতীয় সেঞ্চুরি পাওয়া হয়নি ৩ রানের জন্য। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ৫৬ বলে ৯৭ রানের অপরাজিত ইনিংস খেলেছেন রংপুর রাইডার্স তারকা। পদ্মাপাড়ের দলটিকে ১৭৯ রানের লক্ষ্য দিয়েছে নুরুল হাসান সোহানের দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নামে রংপুর। নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেটে ১৭৮ রান করে তারা।

রাজশাহীর বিপক্ষে এদিন ওপেনিংয়ে নেমেছেন হৃদয়। ব্যাটিং পজিশন পরিবর্তন করেই আলো ছড়িয়েছেন। শুরু থেকে আক্রমণাত্মক ছিলেন। উদ্বোধনীতে কাইল মেয়ার্সকে নিয়ে ২৬ রান তোলেন। তৃতীয় ওভারের শেষ বলে মেয়ার্স ৬ বলে ৮ করে আউট হন।

৫৭ রানে দ্বিতীয় উইকেট হারায় রংপুর। লিটন দাস ১৪ বলে ১১ রান করে যান। ৭২ রানে তৃতীয় উইকেট হারায় দলটি। ইফতিখার আহমেদ ফেরেন ১৫ বলে ৮ রান করে।

একপ্রান্ত আগলে রাখা হৃদয় চতুর্থ উইকেটে খুশদিল শাহকে নিয়ে যোগ করেন ৫১ বলে ১০১ রান। দলীয় ১৭৭ রানে খুশদিল আউট হন। ৪ চার ও ৩ ছক্কায় ২৯ বলে ৪৪ রান করেন। নুরুল হাসান সোহানকে নিয়ে ইনিংস শেষ করেন হৃদয়। তার ৫৬ বলে ৯৭ রানের অপরাজিত ইনিংসে ছিল ৮ চার ও ৬ ছক্কার মার।

রাজশাহীর হয়ে একটি করে উইকেট নেন তানজিম সাকিব, রিপন মণ্ডল, জেমস নিশাম ও সন্দীপ লামিচানে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএলবিপিএল ২০২৫বিপিএল-২০২৬রংপুররাজশাহীলিড স্পোর্টসহৃদয়
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রেম, ব্যক্তিজীবন ও ক্যারিয়ার—পূর্ণিমার প্রশ্নে খোলামেলা শাকিব

জুলাই ২৩, ২০২৬

‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন

জুলাই ২৩, ২০২৬

রাষ্ট্রপতি পদে ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা খাইরুল দেওয়ান কে?

জুলাই ২৩, ২০২৬

থালাপতিকে শেষবার বড়পর্দায় দেখতে দর্শকদের উন্মাদনা!

জুলাই ২৩, ২০২৬

ইউরোপের শীর্ষ ৫ লিগ: কবে-কখন নামছে ক্লাবগুলো

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT