চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর স্থিতিশীল সৌরভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪০ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

ধমনীতে তিনটি ব্লক ধরা পড়ার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলির হৃদযন্ত্রে অ্যানজিওপ্লাস্টি এবং একটি রিং (স্টেন্ট) বসানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা এখন স্থিতিশীল। 

শনিবার দুপুরে বুকে ব্যথা নিয়ে কলকাতার একটি হাসপাতালে ভর্তি হন ভারতীয় ক্রিকেট দলের সাবেক এ অধিনায়ক।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, গতকাল শুক্রবার রাতেই কিছুটা অসুস্থ বোধ করছিলেন সৌরভ। শনিবার সকালে জিম করার সময় বুকে ব্যথা অনুভব করেন। এক পর্যায়ে মাথা ঘুরে পড়ে যান। পরে তাকে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার হৃদযন্ত্রে অস্ত্রোপচার হয়।

সৌরভের বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলি জানান, ‘তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়েছে। তবে এখন অবস্থা স্থিতিশীল।’

চিকিৎসকরা জানিয়েছে, সৌরভের এনজিওগ্রাম করা হয়েছে। এনজিওপ্লাস্টি এবং একটি ধমনীতে স্টেন্ট বসানো হয়েছে। আগামীকাল মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে; বাকি দুটি ব্লকে স্টেন্ট বসানো হবে কি না।

জানা গেছে, সৌরভের হৃদযন্ত্রের ধমনীতে তিনটি ব্লক পাওয়া যায়। এর মধ্যে একটি ধমনীতে প্রায় ৯০ শতাংশ ব্লক ছিল। সেখান থেকেই সমস্যা তৈরি হয়।

Reneta

সৌরভের শারীরিক অবস্থা নিয়ে আপাতত উদ্বেগের কিছু না থাকলেও ভবিষ্যতে যাতে এরকম না হয়, সেটাই দেখছেন চিকিৎসকরা। প্রয়োজনে তাকে মুম্বাইতে নিয়ে চিকিৎসা করানো হবে।

চিকিৎসকরা জানান, হার্ট অ্যাটাকের ‘গোল্ডেন আওয়ারে’র মধ্যে হাসপাতালে পৌঁছনোয় বড় বিপদ থেকে বেঁচে গেছেন ‘মহারাজ’।

হার্ট অ্যাটাকের পরবর্তী ছয় ঘণ্টা সময়কে চিকিৎসা বিজ্ঞানে গোল্ডেন আওয়ার বলা হয়। এই সময়ের মধ্যে চিকিৎসা নিতে না পারলে বড় ধরনের ঝুঁকির মধ্যে থাকেন হার্ট অ্যাটাক হওয়া ব্যক্তি।

সৌরভ গাঙ্গুলির শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজ রাখছেন ভারতের রাজনীতিবিদরা। খবর শুনে উদ্বেগ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

খবর জানতে সৌরভ গাঙ্গুলির দাদা স্নেহাশিস গাঙ্গুলিকে ফোন করে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উন্নত চিকিৎসার জন্য দিল্লিতে নেওয়ার প্রস্তাব দেন তিনি।

পাশাপাশি টুইট করে উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ও। তিনি টুইট করে বলেন, ‘‌হৃদরোগে আক্রান্ত হয়েছেন সৌরভ। উডল্যান্ডসের সিইও’র সঙ্গে কথা হয়েছে। তার দ্রুত আরোগ্য কামনা করছি।’

এছাড়াও সৌরভের দ্রুত আরোগ্য কামনা করেছেন তার সাবেক ও বর্তমান সহকর্মীসহ দেশ-বিদেশের বহু ক্রিকেটার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসৌরভ গাঙ্গুলিসৌরভ গাঙ্গুলি অসুস্থ
শেয়ারTweetPin

সর্বশেষ

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬

‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলনে চ্যালেঞ্জের মুখে মোদি সরকার

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT