শোনা যাচ্ছে, ডিভোর্সের পর আবারও এক হতে যাচ্ছেন হৃতিক রোশন এবং সুজান খান। আর সেটা তাদের সন্তানদের কথা ভেবেই হয়তো করতে হচ্ছে। বাবা-মার এই বিচ্ছিন্ন থাকাটা যেন ক্রমশই একাকী করে তুলছে বাচ্চাদের। তারা সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পছন্দ করছে না, কারও সঙ্গে মিশতেও তেমন স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। এমনকি তারা পড়াশোনায় ভালো ফল করতে পারছে না। এক কথায় বাচ্চারা যেন সব কিছু থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছে।
শোনা যাচ্ছে, তাদের কথা ভেবেই বাবা হৃতিক তার বাসার কাছাকাছি সাবেক স্ত্রী সুজান আর বাচ্চাদের জন্য একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। কিন্তু কোনো কিছুতেই যেন কোন ফল মিলছে না। সবকিছুতে বুঝিয়ে দিচ্ছেন যে, বাবা-মাকে একসঙ্গে দেখতে চায় বাচ্চারা।
তাই অনেকের মনে একটি প্রশ্ন উঁকি দিচ্ছে, তবে কি সন্তানদের কথা ভেবে আবারও এক হওয়ার পরিকল্পনা করছেন হৃতিক ও সুজান?
দীর্ঘ সময়ের বন্ধুত্ব থেকে বিয়ে, তারপর ডিভোর্স। দাম্পত্য জীবনে তাদের দুটি ছেলে। দুই বছর আগে তাদের বিবাহ বিচ্ছেদের পর থেকে বাচ্চারা সুজানের সঙ্গেই ছিল। কিন্তু সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে যে কোনো সময়ই তারা সবাই এক হতেন। তাই এখন দেখার পালা সামনে কী ঘটে! ডেকান ক্রনিকল, টাইমস অব ইন্ডিয়া।







