বলিউডে তিন খানের মধ্যে সবচেয়ে ব্যস্ত পার সময় পার করছেন সালমান খান। রোজার ঈদে মুক্তি পাওয়ার অপেক্ষায় রয়েছে তার ‘বাজরাঙ্গি ভাইজান’। নতুন সিনেমার প্রস্তুতিও চলছে। তবে অবাক করা ব্যাপার হলো হৃতিক রোশনকে পথ থেকে সরিয়ে কবির খানের পরিচালনায় অভিনয় করবেন ‘সাল্লু ভাই’।
বলিপাড়ার সবার কম-বেশি জানা যে কবির খানের প্রিয় নায়ক হৃতিক। তাই তার নতুন সিনেমায় হৃতিক অভিনয় করবেন এটাই স্বাভাবিক। কিন্তু ভুল ভাঙ্গালেন হৃতিক নিজে। তিনি বলেছেন, এই মুহুর্তে কবির খানের সঙ্গে কাজ করছি না। বরং আশুতোষ গোয়ারিকরের নতুন সিনেমা ‘মহেঞ্জোদাড়ো’ নিয়ে ব্যস্ত রয়েছি।
অনেকে মনে করছেন, বন্ধুত্বে হয়তো ফাটল ধরেছে। কারণ এর আগে পরিচালক ফারাহ খানের সঙ্গে একইভাবে শাহরুখ খানের বন্ধুত্বে ফাটল ধরেছিলো।
তবে সালমান নাকি হৃতিককে এ সিনেমা থেকে সরিয়েছেন বলে বলিউডে কানাঘুষা চলছে। যাই হোক কবির খান সালমানের কথা ভেবে সিনেমার গল্পটি আবার নতুন করে লিখছেন। রাজিনৈতিক পটভূমিতে প্রেমকাহিনী নির্ভর ছবিতে জ্যাকুলিন থাকবেন কিনা তা নিয়েও চলছে নানা গুঞ্জুন।
নিন্দুকরা যাই বলুন, এ বছর সালমানের ‘প্রেম রতন ধন পায়ো, ‘সুলতান’ ‘কিক-২’র মতো বিগ বাজেটের ছবিও ছাড়াও আরো কিছু ছবি করার কথা রয়েছে।






