তথ্যপ্রযুক্তি

হুয়াওয়ের প্রাধান্য এখন ‘ডিজিটাল হেলথ, স্মার্ট হোম ও স্মার্ট অফিস’

স্মার্ট হোম সিকিউরিটি সিস্টেমের বিভিন্ন উপাদানের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

স্মার্ট হোম সিকিউরিটি সিস্টেমের বিভিন্ন উপাদান যেমন IP ক্যামেরা, মোশন সেন্সর, ইনট্রুডার ডিটেক্টর, ওয়্যারলেস ডিভাইসের ডায়াগ্রাম।. Channel i News – চ্যানেল আই নিউজ

হুয়াওয়ে স্মার্টফোন ইন্ডাস্ট্রির পাশাপাশি ডিজিটাল স্বাস্থ্য, স্মার্ট হোম ও অফিস সেক্টরে প্রাধান্য দিয়ে সামনে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন হুয়াওয়ে টেকনোলজিস -এর চিফ ডিজিটাল অফিসার মাইকেল ম্যাকডোনাল্ড।

সম্প্রতি এশিয়া প্যাসিফিক অঞ্চলের গণমাধ্যমের সাথে একটি ভার্চ্যুয়াল গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। বার্সেলোনায় আয়োজিত এমডব্লিউসি ২০২২ উপলক্ষ্যে এই গোলটেবিলটির আয়োজন করা হয়।

তিনি বলেন, “জীবনকে আরও সুন্দর, ব্যবসাকে আরও স্মার্ট আর সমাজকে আরও অন্তর্ভুক্তিমূলক করতে সহায়তা করবে এমন সমাধান তৈরিতে হুয়াওয়েতে আমরা সারা বিশ্বের ক্যারিয়ার এবং অংশীদারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি। আমাদের আইসিটি প্রযুক্তি বিশ্বকে আরও সবুজ ও টেকসই করে তুলতে কীভাবে সাহায্য করছে সেটাও আমরা শেয়ার করতে চাই। একসাথে সকলে মিলে আমরা সমৃদ্ধ ভবিষ্যত গড়তে পারবো।”

প্রধান বক্তা বক্তৃতা দিচ্ছেন, পেশাদার পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ মাইকেল ম্যাকডোনাল্ড বলেন, হুয়াওয়ে কোনোভাবেই কনজিউমার বিজনেসকে ছোট করে দেখছে না। গত বছরের শেষ পর্যন্ত, হুয়াওয়ের হারমনি অপারেটিং সিস্টেম (ওএস) পরিচালিত ৩০ কোটিরও বেশি ডিভাইস বাজারে ছিল। স্মার্টফোন ব্যবসার পাশাপাশি, পরিধানযোগ্য প্রযুক্তির প্রতি আরও জোর দিতে চায় হুয়াওয়ে।

এশিয়া প্যাসিফিকে ডিজিটাল ইকোসিস্টেম গড়তে সহায়তা করার লক্ষ্যে গত বছর হুয়াওয়ে ঘোষণা করে যে ২০২৬ সালের মধ্যে এশিয়া প্যাসিফিকে পাঁচ লাখ ডিজিটাল ট্যালেন্ট বিকাশে ৫০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৪৩০ কোটি টাকা) এবং এই অঞ্চলে স্টার্টআপ ইকোসিস্টেম তৈরিতে তিন বছরে ১০০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৮৬০ কোটি টাকা) বিনিয়োগ করবে।

বিষয়:হুয়াওয়ে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…