চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুসেইন মুহম্মদ এরশাদ মারা গেছেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৫ পূর্বাহ্ণ ১৪, জুলাই ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান (জাপা) এবং সাবেক রাষ্ট্রপতি জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

রোববার সকাল পৌনে ৮টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

সিএমএইচ সূত্র তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়লে গত ২৬ জুন হুসেইন মুহম্মদ এরশাদকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছিল। তিনি ফুসফুসে সংক্রমণসহ বয়সজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে শনিবারের সর্বশেষ ব্রিফিংয়ে এরশাদের ছোট ভাই ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের জানিয়েছিলেন, কিডনি ও লিভারসহ তার প্রধান অঙ্গগুলো কাজ করছে না।

তিনি ১৯৩০ সালে পশ্চিমবঙ্গের কুচবিহার জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫২ সালে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন, এরপরে বাংলাদেশ সেনাবাহিনীতে বিভিন্ন পদে কর্মরত থেকে ১৯৭৮ সালে সেনাবাহিনীর প্রধান পদে অধিষ্ঠিত হন।

এরপরে ১৯৮১ সালের ৩০ মে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পরে আবদুস সাত্তারের নির্বাচিত হয়ে  সরকার গঠন করে। ওই সরকারকে ১৯৮২ সালের ২৪ মার্চ উৎখাত করে জেনারেল এরশাদ রাষ্ট্র ক্ষমতা দখল করেন। এরপরে তিনি ১৯৮৩-১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন।

এরপর ১৯৯১ সালে জেনারেল এরশাদ গ্রেপ্তার হন এবং তাকে কারাবন্দি করে রাখা হয়। ছয় বছর জেলে থাকার পর ১৯৯৭ সালের ৯ জানুয়ারি তিনি জামিনে মুক্ত হন। এরপর থেকে বিভিন্ন জাতীয় নির্বাচনে জোট ও ভোটের রাজনীতিতে তিনি গুরুত্বপূর্ণ হিসেবে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন।

উপজেলা পরিষদ প্রতিষ্ঠায় তার ভূমিকার কারণে এরশাদের অনুসারীরা তাকে ‘পল্লীবন্ধু’ খেতাবে ভূষিত করেছেন।

ট্যাগ: এইচ এম এরশাদএইচএম এরশাদএরশাদহুসেইন মুহম্মদ এরশাদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যেকোনো কিছুই ঘটতে পারে: উইলিয়ামসন

পরবর্তী

ফাইনালে যে তিন লড়াইয়ে থাকবে চোখ

পরবর্তী

ফাইনালে যে তিন লড়াইয়ে থাকবে চোখ

এরশাদ-এরশাদের মৃত্যু-শোক

এরশাদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT