হুমায়ূন আহমেদের অকাল প্রয়াণ দিবসে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার দেশ বরেণ্য এই সাহিত্যিকের পাশাপাশি তার রত্নগর্ভা মা শহিদজায়া ‘আয়েশা ফয়েজ’কে স্মরণ করেছেন।
তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন,নিজের পরিবারের বাইরে পৃথিবীতে সম্ভবত এই একটা পরিবার আছে যার প্রত্যেকটা সদস্য আমার প্রিয়। হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল, আহসান হাবিব থেকে শুরু করে তাদের রত্নগর্ভা মা শহিদজায়া ‘আয়েশা ফয়েজ’।
আজ হুমায়ুন আহমেদ এর মৃত্যুদিন। ২০১২ সালের ১৯ জুলাই তিনি আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। আমি জানি বৃষ্টি, জোছনা কিংবা হিমু হয়ে প্রতিটি সময়ে অসময়েই তিনি হাজির হন আমাদের মাঝে।
তিনি এমন একজন মানুষ যাকে ঈর্ষা করা যায় কিন্তু বাদ দেয়া যায় না। যেখানেই থাকুন, ভালো থাকুন প্রিয় হুমায়ুন আহমেদ।






