চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুমায়ূনের জন্মদিনে চ্যানেল আইয়ে ‘ঘেটুপুত্র কমলা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৩ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে ১৩ নভেম্বর বিকেল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে দেখানো হবে হুমায়ূন আহমেদ নির্মিত সর্বশেষ চলচ্চিত্র ‘ঘেটুপুত্র কমলা’।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এ ছবিতে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, প্রাণ রায়, মুনমুন আহমেদ, কণ্ঠশিল্পী আগুন, আবদুল্লাহ রানা, ফজলুর রহমান বাবু, শিশুশিল্পী মামুন প্রমুখ। ছবিটি নির্মাণের আগেই তিনি ঘোষণা দিয়েছিলেন আর ছবি বানাবেন না।

চিরাচরিত জমিদার চরিত্রকে অন্যরূপে হাজির করেছে তিনি এ ছবিতে। গল্পের প্রেক্ষাপট প্রায় দেড়’শ বছর আগের, ব্রিটিশ আমলের। সিনেমার শুরুতে ভয়েসওভারে সেই প্রেক্ষাপটের একটি সংক্ষিপ্তসার তুলে ধরেছিলেন।

তখনকার হবিগঞ্জ জেলার জলসুখা গ্রামের পটভূমিতে চলচ্চিত্রটির কাহিনী গড়ে উঠেছে। সে সময় জলসুখা গ্রামের এক বৈষ্ণব আখড়ায় ঘেটুগান নামে নতুন গ্রামীণ সংগীতধারা সৃষ্টি হয়েছিল। সেই সংগীত ধারায় মেয়েদের পোশাক পরে কিছু সুদর্শন সুন্দর মুখের কিশোরদের নাচগান করার রীতি চালু হয়। এই কিশোরদের আঞ্চলিক ভাষাতে ‘ঘেটুপুত্র’ নামে ডাকা হতো। এই সংগীতধারাতে গান প্রচলিত সুরে কীর্তন করা হলেও উচ্চাঙ্গসংগীতের প্রভাব বেশ লক্ষণীয় ছিল।

গ্রাম্য অঞ্চলের অতি জনপ্রিয় নতুন সংগীত-রীতিতে নারী বেশধারী কিশোরদের উপস্থিতির কারণেই এর মধ্যে অশ্লীলতা ঢুকে পড়ে। সমাজের বিত্তবানরা বিশেষ করে জমিদাররা এইসব কিশোরকে যৌনসঙ্গী হিসেবে পাবার জন্যে লালায়িত হতে শুরু করেন। একসময় সামাজিকভাবে বিষয়টা স্বীকৃতি পেয়ে যায়। হাওর অঞ্চলের জমিদার ও বিত্তবান সৌখিন মানুষরা বর্ষাকালে জলবন্দি সময়টায় কিছুদিনের জন্য হলেও ঘেটুপুত্রদের নিজের কাছে রাখবেন এই বিষয়টা স্বাভাবিকভাবে বিবেচিত হতে থাকে। আর বিত্তবানদের স্ত্রীরা ঘেটুপুত্রদের দেখতেন সতীন হিসেবে। কমলা নামের এমনই এক ঘেটুপুত্রের গল্প নিয়েই হুমায়ূন আহমেদ নির্মাণ করেছিলেন ‘ঘেটুপুত্র কমলা’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবদুল্লাহ রানাকণ্ঠশিল্পী আগুনঘেটুপুত্র কমলাচ্যানেল আইজয়ন্ত চট্টোপাধ্যায়প্রাণ রায়ফজলুর রহমান বাবুমুনমুন আহমেদলিড বিনোদনহুমায়ূন আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

বরিশালের পথে প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

আজও দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বৃষ্টির শঙ্কা, স্বস্তির আভাস নেই

জুলাই ১৩, ২০২৬

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT