চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুট করেই একদিন ‘বিদায়’ বলবেন মাশরাফী

সাজ্জাদ খান সাজ্জাদ খান
১১:০৪ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্ট খেলেন না ২০০৯ সালের পর থেকে। ফর্মের তুঙ্গে থাকা অবস্থায় হঠাৎ করেই ছেড়েছেন টি-টুয়েন্টি। ওয়ানডে সংস্করণও হুট করেই ছাড়বেন বলে জানিয়ে রাখলেন মাশরাফী বিন মোর্ত্তজা।

‘আমি আগেও অনেকবার বলেছি, আমি কখনোই আগে সিদ্ধান্ত নিয়ে কিছু করি না। এমনও হতে পারে পরের ম্যাচ বা তার পরের মাচ খেলে যদি দেখি ভালো লাগছে না, ছেড়ে দিতে পারি। আমি তাতক্ষণিক অনুভূতির উপর চলি এবং সব সিদ্ধান্ত নেই। ওইভাবে চিন্তা করি না।’

২০১৯ বিশ্বকাপ খেলে অবসরে যাবেন, এমন ঘোষণা দেননি মাশরাফী। তবে ওয়ানডে অধিনায়কের বিভিন্ন সময়ে বলা কথায় যা মিলছে, তাতে বিশ্বকাপের পর ক্রিকেট চালিয়ে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। ইংল্যান্ড বিশ্বকাপেই যদি ক্রিকেটকে বিদায়ের ঘোষণা দেন, তাহলে মঙ্গলবার হোম অব ক্রিকেটে মাশরাফী খেলে ফেললেন জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচটি।

মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে দর্শকদের মুখে মুখে রটেছে, শের-ই-বাংলা স্টেডিয়ামে মাশরাফীর শেষ ম্যাচ! হার-জিত, প্রতিপক্ষ ছাপিয়ে সবার সবার চোখ ছিল মাশরাফীর দিকে। দর্শকদের মাঝে ছিল হাহাকার। অনেক দর্শকের চোখে ঝরেছে অশ্রুও।

গ্যালারির হাহাকারের খবর ম্যাচ শেষে জানানো হল মাশরাফীকে। আবেগ ছুঁয়ে গেল তাকেও, ‘খুবই স্বাভাবিক, আমরা তো এমনিতেও একটু আবেগী। অবশ্যই এই জিনিসগুলো(দর্শকদের কান্না) আমার হৃদয় ছুঁয়ে যায়। দেখলে আমারও খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। আমার সামনে ঘটলে আমার খারাপ লাগতো যে ওরা কান্নাকাটি করছে।’

‘এটাতে ভালোলাগা যেমন থাকে, খারাপ লাগাও থাকে। আমার তরফ থেকে তাদের জন্যও খারাপ লাগে। এটা একটা প্রক্রিয়া। একদিন না একদিন যেতে হবে, এটা খুব স্বাভাবিক। যেমন, বছরখানেক হয়েছে টি-টুয়েন্টি থেকে চলে গেছি। আর কিছুদিন হয়তো ওয়ানডে খেলব। কিন্তু মিরপুরে শেষ ম্যাচ কিনা বলা খুব কঠিন।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাশরাফীলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআই নিহত

পরবর্তী

সংঘাত সহিংসতায় ম্লান প্রচার উৎসব

পরবর্তী

সংঘাত সহিংসতায় ম্লান প্রচার উৎসব

নকআউটে বার্সা-টটেনহ্যাম, ইন্টারের বিদায়

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ‘অবসর-ট্যাটু’র কথা বলে মধুর সংকটে কুক্কুরেয়া

জুলাই ২০, ২০২৬

‘আন্দোলন করে সরকারকে সিদ্ধান্ত নিতে বাধ্য করা যাবে না’

জুলাই ২০, ২০২৬

‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্থগিত করল ইরান

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়া-সুন্দরবনের সংরক্ষিত ও রক্ষিত বনভূমি রক্ষা ও পুনরুদ্ধারে হাইকোর্টের রুল

জুলাই ২০, ২০২৬

যা যা সঙ্গী করে ২০২৬ বিশ্বকাপকে বিদায় জানালেন মেসি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT