চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হীরক রাজার দেশে’র অনুকরণে বিজ্ঞাপন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৫ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৯
ছবিঘর, মাল্টিমিডিয়া
A A

অস্কারজয়ী বাঙালি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের জনপ্রিয় চলচ্চিত্র ‘হীরক রাজার দেশে’। ১৯৮০ সালের শেষে মুক্তি প্রাপ্ত ওই চলচ্চিত্রটির সকল সংলাপ ছড়া আকারে করা হয়েছিল। রূপকের আশ্রয়ে সেখানে বিভিন্ন ধ্রুব সত্য ফুটিয়ে তোলা হয়েছিল। তৎকালীন আলোচিত ‘হীরক রাজার দেশে’র অনুকরণে এবার নির্মিত হলো বাংলাদেশের একটি বিজ্ঞাপন।

‘হীরক রাজার দেশে’র অনুকরণে বিজ্ঞাপনটি বানিয়েছেন নির্মাতা মাহমুদ মাহিন। যেখানে দেখা যাবে শামীম হাসান সরকার, নাদিয়া মিম, রহমত আলী, আনন্দ খালেদসহ অনেককে।
নির্মাতা মাহমুদ মাহিন চ্যানেল আই অনলাইনকে বললেন, বেশিরভাগ বিজ্ঞাপনের গল্প ও পণ্যে মিল খুঁজে পাওয়া যায় না। হীরক রাজার দেশে’র অনুকরণে নতুন এই বিজ্ঞাপনে একেবারে ইউনিক কিছু দেখাতে চেয়েছি। গল্পের ধরণ, মেকিং সবকিছুতেই নতুনত্ব পাওয়া যাবে। বিজ্ঞাপন নাকি অন্যকিছু, প্রথম দেখে কেউ বুঝতে পারবে না।
এই বিজ্ঞাপনে শামীম হাসান সরকারকে দেখা যাবে তিনি হারভেস্টার চালাচ্ছেন। জানালেন, আগে তার এটা চালানোর কোনো অভিজ্ঞতা ছিল না। শুটিং করেছেন ময়মনসিংহ এবং টাঙ্গাইল এলাকায়। সেখানে মাঠে গিয়েই তিনি অল্প সময়ের মধ্যে হারভেস্টার চালানো শিখেছেন। বললেন, শুটিং ইউনিটের কয়েকজন আমাকে হেল্প করায় কোনো সমস্যা হয়নি।
শামীম বলেন, মাঝেমধ্যেই বিজ্ঞাপনে করি। প্রায় দুমাস পর নতুন এই বিজ্ঞাপনে (ওভিসি) কাজ করলাম। এখানে সংলাপ বলা হয়েছে ছন্দে ছন্দে। গল্পটা এখন বললে মজাটাই মাটি হয়ে যাবে। কাজটি দেখে দর্শক মজা পাবেন। আমার বিশ্বাস, পণ্যটিরও প্রচার বাড়বে।
নির্মাতা মাহমুদ মাহিন বলেন, এক মিনিটের বিজ্ঞাপনে রাজা, রাজপ্রাসাদ, রাজকন্যা, রাজ্যের কৃষকদের অবস্থা সবকিছুই দেখানো হয়েছে। সবশেষে এসে এখানে মজার মাধ্যমে একটি ম্যাসেজ দিয়েছি। শিগগির বিজ্ঞাপনটি সোশ্যাল মিডিয়াতে প্রচারে আসবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিজ্ঞাপনহীরক রাজার দেশে
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৭ সালের মধ্যে নতুন সড়ক নিরাপত্তা আইন, জাতিসংঘে বাংলাদেশের প্রতিশ্রুতি

জুলাই ২১, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

জুলাই ২১, ২০২৬

ঘরের টিশার্টগুলোতে ছেলের শরীরের ঘ্রাণ খোঁজেন জয়ের মা

জুলাই ২১, ২০২৬

ট্রাম্পের নতুন ৫০ শতাংশ শুল্কের চাপে কানাডা, আলোচনায় আগ্রহ কার্নির

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফাইনাল হারের পর যে বার্তা দিলেন মেসি

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT