চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিমু, রূপা, বাকের ভাইদের কারিগরকে শ্রদ্ধাভরে স্মরণ

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:২৬ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০১৭
সম্পাদকীয়
A A
চ্যানেল আই অনলাইন এর হুমায়ূন মেলা ২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাণের মহান কারিগর হুমায়ূন আহমেদের ৬৯তম জন্মবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে দেশজুড়ে। দীর্ঘ প্রায় পাঁচ দশক ধরে তিনি লেখালেখির সাথে যুক্ত ছিলেন। তার লেখায় বাঙালি সমাজ ও জীবনধারার গল্পমালা ভিন্ন আঙ্গিকে এবং রসাত্মক ও বিজ্ঞানস্মতভাবে উপস্থাপিত হয়েছে। গল্প বলায় ভাষার ব্যবহারে নিজস্ব একটা কৌশল এবং বর্ণনায় লোকজধারাকে প্রাধান্য দিতেন। বাস্তবতা থেকেই উঠে এসেছে তার প্রতিটি সৃষ্টিকর্ম। মানুষের মানচিত্রও উঠে এসেছে। বাংলা সাহিত্যের কল্পবিজ্ঞান সাহিত্যে তাকে পথিকৃৎ বলেছেন সমোলোচকেরা। ১৯৭২ সালে তার প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ প্রকাশ পায়। তখন তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ১৯৭৪ সালে প্রকাশিত হয় দ্বিতীয় উপন্যাস ‘শংখনীল কারাগার’। এই দুটি বই প্রকাশের পর হুমায়ূন আহমেদ একজন শক্তিশালী কথাশিল্পী হিসেবে পাঠকমহলে সমাদৃত হন। সেই থেকে জীবিতকালে তার দুই শতাধিক বই প্রকাশিত হয়। সিনেমা পরিচালক হিসেবেও তার ছিলো প্রচুর সুনাম। ১৯৯৪ সালে মুক্তি পায় তার প্রথম চলচ্চিত্র ‘আগুনের পরশমনি’। এই সিনেমার জন্য তিনি ১৯৯৪ জাতীয় ‍পুরস্কার পেয়েছিলেন। একই বছর তিনি একুশে পদক অর্জন করেন। এরপর তিনি নির্মাণ করেন ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’, ‘চন্দ্রকথা’, ‘শ্যামল ছায়া’ এবং ‘আমার আছে জল’সহ বেশ কিছ চলচ্চিত্র। তার নির্মিত শেষ চলচ্চিত্র ‘ঘেটুপুত্র কমলা’। বহুমুখী প্রতিভার অধিকারী হুমায়ূন আহমেদ শিল্প-সাহিত্যের যে ধারাতে হাত দিয়েছেন, সেখানেই রেখেছেন স্বকীয়তার ছাপ। তার সৃষ্টি হিমু-রূপা-মিসির আলি-বাকের ভাই দেশের মানুষের মনে আজও জীবন্ত। চ্যানেল আই প্রতিবছর এই বহুমুখী প্রতিভাধরের জন্মদিন বেশ গুরুত্বের সঙ্গে পালন করে আসছে। এ বছরও হুমায়ূন আহমেদের জন্মদিনে হলুদ হিমু আর নীল রুপাদের পদচারণায় মুখরিত ছিল চ্যানেল আইয়ের চেতনা চত্বর। তার শিল্পকর্মের নানা পরিবেশনা উপস্থিত জনগণ ও টেলিভিশনে কোটি দর্শককে করে তুলেছিল নষ্টালজিক। দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সংগঠনও এরকম নানা আয়োজন করে ২০১২ সালের ১৯ জুলাই মৃত্যুবরণ করা এই নন্দিত কথাসাহিত্যিকের স্মরণে যা তার প্রতি ভালোবাসার বহি:প্রকাশ। জাতি যুগের পর যুগ এভাবেই তাকে স্মরণ করবে বলে আমাদের ধারণা। জন্মদিনে শ্রদ্ধা জানাই এই নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাণের মহান কারিগরকে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

কলকাতায় প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, আগ্রহ আছে বাংলাদেশেরও

জুলাই ২৫, ২০২৬

ডিজেলের সঙ্গে সামান্য পানি মিশিয়েই দূষণ কমতে পারে ৬০ শতাংশের বেশি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বিশ্ব গণিতের সর্বোচ্চ সম্মাননায় দুই চীনা গণিতবিদ

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান আলোচনায় আন্তরিক হচ্ছে: ট্রাম্প

জুলাই ২৫, ২০২৬

শ্রীমঙ্গলে দ্বৈত কবিতা আবৃত্তির আয়োজন ‘দাহনকাল’

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT