চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিমালয়ান এয়ারলাইন্সের কাঠমান্ডু-ঢাকা ফ্লাইট শুরু সোমবার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২২ অপরাহ্ণ ২০, জুলাই ২০১৯
বাংলাদেশ
A A

নেপালের বেসরকারি বিমান সংস্থা হিমালয়ান এয়ারলাইন্স সোমবার থেকে কাঠমান্ডু-ঢাকা-কাঠমান্ডু সরাসরি ফ্লাইট চলাচল শুরু করতে যাচ্ছে।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান কোম্পানিটি এই রুটে এর এ৩২০-২১৪ বিমানের মাধ্যমে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে। বিমানগুলোতে ১৫০টি ইকোনোমি ক্লাস ও আটটি প্রিমিয়াম ইকোনোমি ক্লাসের আসন থাকবে।

এ বিষয়ে বাংলাদেশে নিযুক্ত নেপালের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ধান বাহাদুর ওলি সকল ক্ষেত্রে দু’দেশের মধ্যকার যোগাযোগ জোরদারের উপর গুরুত্বারোপ করে বলেন, বাংলাদেশের সাথে নেপালের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার রাতে নেপালি দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, ‘যোগাযোগের ব্যাপারে কথা বলার সময় আমরা একমুখী যোগাযোগের কথা বলি না।’

হিমালয়ান এয়ারলাইন্স বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সুশীল কুমার বাসনেত বলেন, অন্যান্য বিমান কোম্পানির তুলনায় এই কোম্পানির ফ্লাইটগুলোর টিকিটের দাম অনেক কম।

বিমান কোম্পানিটি দোহা, দুবাই ও দাম্মামের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মতই বাংলাদেশী যাত্রীদের ট্রানজিট হিসেবে কাঠমান্ডুর নতুন প্রকল্পটি গুরুত্বপূর্ণ সেবা দিবে।

Reneta

যোগাযোগের এই নতুন ক্ষেত্রটি নেপাল ও বাংলাদেশের মধ্যে ব্যবসা বৃদ্ধিতে সহায়ক হবে।

বিমান কোম্পানির ভাইস প্রেসিডেন্ট বিজয় শ্রেষ্ঠা’র বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এই রুটটি নেপাল ও বাংলাদেশী ব্যবসায়ীদের জন্য একটি নতুন সুযোগ সৃষ্টি করার পাশাপাশি বাংলাদেশ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে একটি সেতু হিসেবেও কাজ করবে।

সপ্তাহে তিনবার ফ্লাইটগুলো পরিচালনা করা হবে। ফ্লাইটগুলো স্থানীয় সময় সকাল ১১টা ১০ মিনিটে কাঠমান্ডু থেকে উড্ডয়ন করবে এবং স্থানীয় সময় বেলা ১টা ১০ মিনিটে ঢাকায় অবতরণ করবে। ফিরতি ফ্লাইটে স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করবে এবং স্থানীয় সময় দুপুর ৩টা ২০ মিনিটে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

পঞ্চম শ্রেণির ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক আটক

পরবর্তী

সাউথ আফ্রিকা যাচ্ছে নারী ক্রিকেট দল

পরবর্তী

সাউথ আফ্রিকা যাচ্ছে নারী ক্রিকেট দল

গণপিটুনি দিয়ে কাউকে হত্যা করা ফৌজদারী অপরাধ: পুলিশ

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT