চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিমঘরে স্বামীর মরদেহ, যন্ত্রণায় নিস্তেজ সুমাইয়া

জান্নাতুল বাকেয়া কেকা জান্নাতুল বাকেয়া কেকা
৩:৪৬ পূর্বাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

শুক্রবার সকালে দগ্ধ হবার পর থেকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের এইচডিইউতে ভর্তি রয়েছেন তিন সন্তানের জননী সুমাইয়া। তার স্বজনরা জানান, সারা শরীরে ব্যান্ডেজ বাধা সুমাইয়া প্রথম দুইদিন স্বামী আর তিন সন্তানের খবর জানতে চাচ্ছিলেন। এখন আর সেই শক্তিও নেই। রাতভর শরীরে ক্ষতের জ্বালায় অস্থিরতায় ভুগেছেন। সকাল থেকে চুপচাপ। পানির জন্যও আর অস্থিরতা নেই।

উত্তরায় রান্না ঘরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ গৃহকত্রী সুমাইয়ার অবস্থা সংকটাপন্ন হয়ে উঠেছে। স্বজনেরা বলছেন, ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছেন পানির জন্য অস্থির সুমাইয়া। চিকিৎসকরা জানান, সুমাইয়ার অবস্থা আশঙ্কাজনক।

সুমাইয়ার বড় জা ফুরিদা বেগম বলেন, সে এমন ছটফট করছে যে তা  বলে বোঝানো যাবে না। সে নিজের মতো করে তার কথা বলছে, কিন্তু আমরা কিছু জিজ্ঞেস করলে বলতে পারছে না।

Banglabid

বিস্ফোরণের দিনই এক ঘণ্টার কম সময়ের ব্যবধানে সুমাইয়া তার প্রিয় দুই সন্তান সারলিন ও জায়ানকে হারান।

শনিবার ওই দুই সন্তানের মরদেহ যখন বরিশালের নবগ্রামে নিয়ে যাওয়া হচ্ছিলো তখন বার্ন ইউনিটে মারা যান সুমাইয়ার স্বামী শাহনেওয়াজ। ওই বার্ন ইউনিটেরই  মহিলা ওয়ার্ডে তখন যন্ত্রণায় কাতরাচ্ছিলেন সুমাইয়া।

ঢাকা মেডিকেলের হিমঘর থেকে সকালে শাহনেওয়াজের মরদেহ নেওয়া হয় বারডেম হাসপাতালের হিমঘরে। এর মধ্যেই সুমাইয়া-শাহনেওয়াজের বেঁচে যাওয়া একমাত্র সন্তান জারিফকে রাজধানীর সিটি হাসপাতালে ড্রেসিংয়ের জন্য নিয়ে যাওয়া হয়।

Reneta

স্বজনেরা বলছেন, পরিবারের তিন সদস্যের মৃত্যুতে বিপর্যস্ত পরিবার। সুমাইয়াকে নিয়েও সবাই আছেন দুশ্চিন্তায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অগ্নিকাণ্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হিমঘরে স্বামীর মরদেহ, যন্ত্রণায় নিস্তেজ সুমাইয়া

পরবর্তী

হিমঘরে স্বামীর মরদেহ, যন্ত্রণায় নিস্তেজ সুমাইয়া

পরবর্তী

যুক্তরাজ্যের পথে রাষ্ট্রপতি

যুক্তরাজ্যের পথে রাষ্ট্রপতি

সর্বশেষ

জার্মানি নয় চীনে কন্ডিশনিং ক্যাম্পে যাচ্ছে বাংলাদেশ: প্রিন্স

আগস্ট ২৩, ২০২৬

শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে মৌসুম শুরু ম্যানসিটির

আগস্ট ২৩, ২০২৬

১০০ মিটারের দৌড় ৯ দশমিক তিন নয় সেকেন্ডে শেষ করে চীনা রোবট

আগস্ট ২৩, ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবাসনে তথ্যভিত্তিক যাচাই প্রক্রিয়া শুরুর আহ্বান

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT